উপরোক্ত রোগগুলোর লক্ষণগুলো লেখ।
উত্তর: উদ্দীপকের উপরোক্ত রোগগুলো হলো পেঁপের রিংস্পট রোগ এবং ধান গাছের ব্লাইট রোগ। নিচে রোগগুলোর লক্ষণ উল্লেখ করা হলো- পেঁপের রিং স্পট রোগের লক্ষণ: ১. পাতার ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে পাতায় হলদে-সবুজ মোজাইকের মতো দাগ পড়ে। ২. কাণ্ড, পাতার বোঁটা ও ফলে তৈলাক্ত বা পানি-সিক্ত গাঢ় সবুজ দাগ, স্পট বা রিং সৃষ্টি হয়। ৩. আক্রমণ প্রকট হলে পাতায় বহুল পরিমাণে মোজাইক সৃষ্টি হয়, পাতা আকৃতিতে ছোটো ও কুঁকড়ে যায়। পাতা ঝরে পড়ে। ৪. পেঁপে হলুদ হয়ে যায়, রিং স্পট লক্ষণ প্রকাশিত হয়। আকার ছোট হয়ে যায়। ৫. পেঁপের মিষ্টতা ও পেপেইন হ্রাস পায়। ধান গাছের ব্লাইট রোগের লক্ষণ: ১. পাতার কিনারায় ভেজা, অর্ধস্বচ্ছ লম্বাটে দাগের সৃষ্টি হয়। ২. দাগগুলো ক্রমশ পাতর নিচের দিকে ছড়িয়ে পড়ে এবং ক্রমান্বয়ে হলুদ ও পরে ধূসর বা সাদাটে হয়ে যায়। ৩. আক্রমণ বেশি হলে পাতা দ্রুত শুকিয়ে যায় এবং গাছটি মারা যায়। ৪. ধানের ছড়া বন্ধ্যা হয়ে প্রায় ৬০% পর্যন্ত ফলন কমে যায়। ৫. ধানের শীষে কোনো ফলন হয় না। ৬. আক্রান্ত গাছের অধিকাংশ ধান চিটায় পরিণত হয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উপরোক্ত রোগগুলোর লক্ষণগুলো লেখ।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর