উদ্দীপকে উল্লেখিত পরজীবীটি প্রাণিদেহে আক্রমণ করতে পারবে কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পরজীবীটি হলো Papaya Ringspot Virus (PRSV) যার আক্রমণে পেঁপের রিংস্পট রোগ বা মোজাইক রোগ হয়ে থাকে। Papaya Ringspot Virus (PRSV) পরজীবীটি প্রাণিদেহে আক্রমণ করতে পারবে না যুক্তিসহ নিচে বিশ্লেষণ করা হলো- পেঁপের রিংস্পট একটি ধ্বংসাত্মক রোগ। এটি Papaya Ring spot virus (PRSV) নামক ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এ ভাইরাসের গণ Potyvirus এবং গোত্র Potyviridae. প্রকৃতপক্ষে PRSV এর দুটি প্রকারণের (PRSV - W এবং PRSV – P) মধ্যে PRSV - P দিয়েই এ রোগ হয়ে থাকে। PRSV একটি নমনীয়, দন্ডাকার ভাইরাস।' ভিরিয়ন সূত্রাকার ও আবরণবিহীন, RNA এক সূত্রক। প্রাণিদেহ (বা মানবদেহে) এটি আক্রমণ করতে পারবে না কারণ-এফিড জাতীয় কিছু পতঙ্গ দ্বারা এ রোগের বিস্তার ঘটে। আক্রান্ত গাছের রসের দ্বারা পতঙ্গের ঠোঁটের মাধ্যমে ভাইরাস ছড়ায়। কারণ, ভাইরাসটি পতঙ্গের দেহে দীর্ঘ সময় অবস্থান করতে পারে না এবং পতঙ্গের দেহে সংখ্যাবৃদ্ধিও করতে পারে না। আমরা জানি, ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসের পরজীবীতা সুনির্দিষ্ট অর্থাৎ সুনির্দিষ্ট ভাইরাস শুধু সুনির্দিষ্ট পোষক কোষের জন্য পরজীবী। প্রকৃতপক্ষে কোনো ভাইরাসের প্রোটিন আবরণটিই আক্রমণের সনির্দিষ্টতা নির্ণয় করে। কোনো ভাইরাসের প্রোটিনের জন্য পোষক কোখে রিসেপ্টর সাইট থাকলেই কেবল ঐ ভাইরাস পোষককে আক্রমণ করতে পারে। Papaya Ring spot Virus প্রাণিদেহকে (বা মানবদেহকে) আক্রমণ করতে পারবে না কারণ প্রাণিদেহে এই ভাইরাসের কোনো রিসেপ্টর সাইট নাই।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত পরজীবীটি প্রাণিদেহে আক্রমণ করতে পারবে কী? তোমার উ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর