পরজীবী প্লাজমোডিয়ামের অস্তিত্বের জন্য উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] ও 'B [গণিত] উভয়ের প্রয়োজন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] ও 'B [গণিত] হলো যথাক্রমে ম্যালেরিয়া জীবাণু বহনকারী স্ত্রী এনোফিলিস মশা এবং মানুষ। ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামের অস্তিত্বের জন্য মশা এবং মানুষ দুটি বাহকেরই প্রয়োজন। নিচে তা বিশ্লেষণ করা হলো- মেরুদন্ডী পোষকের (মানুষ) প্রয়োজনীয়তা: ১. মশকীর দেহে যৌন জননে সৃষ্টি স্পোরোজয়েটের পরবর্তী C বিকাশের জন্য মানুষ বা মেরুদণ্ডী পোষকের প্রয়োজন হয়। ২. পরজীবীর সাইজোগনি চক্র সম্পন্ন করার সময় প্রচুর পুষ্টি পদার্থের প্রয়োজন হয় যেগুলো মেরুদণ্ডী পোষকের যকৃতকোষ ও লোহিত রক্তকণিকা থেকে সংগৃহীত হয়। ৩. মেরুদণ্ডী পোষকের লোহিত রক্তকণিকায় পরজীবীর গ্যামিটোসাইট সৃষ্টি হয় যেগুলো যৌন জননের সূচনা করে। অমেরুদণ্ডী পোষকের (মশকীর) প্রয়োজনীয়তা :- ১. নতুন মেরুদণ্ডী পোষককে সংক্রমণের জন্য অমেরুদণ্ডী পোষকের প্রয়োজন হয়। ২. মানবদেহে সৃষ্ট গ্যামিটোসাইটগুলোর পরবর্তী দশা অতিক্রমের জন্য মশকীর প্রয়োজন হয়। ৩. রোগীর মৃত্যু হলে যাতে পরজীবীর অস্তিত্ব রক্ষা পায় সেজন্য অমেরুদণ্ডী পোষকের প্রয়োজন হয়। ৪. যৌন পদ্ধতিতে পর্যাপ্ত স্পোরোজয়েট সৃষ্টির জন্য মশকী পোষকের প্রয়োজন হয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
পরজীবী প্লাজমোডিয়ামের অস্তিত্বের জন্য উদ্দীপকে উল্লেখিত 'A ও 'B উ…
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর