উদ্দীপকের 'F [গণিত] ধাপটির প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পরজীবীটি হলো ম্যালেরিয়া সৃষ্টিকারী Plasmodium এবং F ধাপটি হলো এর হেপাটিক বা যকৃত সাইজোগনি। এ ধাপে ম্যালেরিয়া পরজীবী মানুষের যকৃত কোষে প্রবেশ করে বহুবিভাজন প্রক্রিয়ার অযৌন জননের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি করে। এই প্রক্রিয়াটি মানবদেহে দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হলো প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনি। যখন একটি সংক্রামিত স্ত্রী অ্যানোফিলিস মল্কী কোনো মানুষকে কামড়ায়, তখন মশার লালাগ্রন্থি থেকে স্পোরোজয়েট নামক পরজীবী মানবদেহে প্রবেশ করে। এই স্পোরোজয়েটগুলো দ্রুত রক্তপ্রবাহের মাধ্যমে যকৃত কোষে পৌছায়। যকৃত কোষে প্রবেশ করার পর, স্পোরোজয়েটগুলো তাদের প্রথম অযৌন প্রজনন শুরু করে। এই পর্যায়ে, প্রতিটি স্পোরোজয়েট বহুবার বিভাজিত হয়ে হাজার হাজার ক্ষুদ্র ক্রিপ্টোমেরোজয়েটে রূপান্তরিত হয়। এই ধাপটি যকৃত কোষের ভেতরে ঘটে এবং সাধারণত কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না। দ্বিতীয় ধাপটি হলো এক্সো-এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি-এরিথ্রোসাইটিক চক্রে উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েটগুলো যকৃত কোষ থেকে বেরিয়ে আসে এবং নতুন যকৃত কোষকে আক্রমণ করে। এই নতুন আক্রান্ত যকৃত কোষেও ক্রিপ্টোমেরোজয়েটগুলো দ্রুত সংখ্যাবৃদ্ধি করে। এই ধাপে উৎপন্ন পরজীবীগুলোকে মেটাক্রিপ্টোমেরোজয়েট বলা হয়। এই মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলোই পরবর্তীতে রক্ত প্রবাহে প্রবেশ করে এবং লোহিত রক্ত কণিকাকে সংক্রমিত করে, যার ফলে জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকের 'F ধাপটির প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর