কণার দেহে রক্তশূন্যতার কারণসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: কণার অসুস্থতার লক্ষণগুলো বিশেষত রক্তশূন্যতা এবং কাঁপুনি ম্যালেরিয়া রোগের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। ম্যালেরিয়ার ক্ষেত্রে রক্তশূন্যতার কারণ নিচে ব্যাখ্যা করা হলো- Anopheles মশকীর মাধ্যমে ম্যালেরিয়া জীবাণু Plasmodium মানুষের দেহে সংক্রমিত হয়। Anopheles মশকীর দংশনের মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু দ্বারা মানুষ প্রাথমিকভাবে আক্রান্ত হয়। হেপাটিক সাইজোগনির পর যকৃত কোষ থেকে বের হওয়া জীবাণুর মেরোজয়েট দশা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে ধীরে ধীরে তা সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রফোজয়েট দশা পার করে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট দশায় পৌঁছায়। সাইজন্ট বহুবিভাজন প্রক্রিয়ায় মেরোজয়েট উৎপন্ন করে। এ সময় কোষে বিষাক্ত হিমোজয়েন উৎপন্ন হয়। লোহিত রক্তকণিকা ভেঙ্গে মেরোজয়েটগুলো হিমোজয়েনসহ প্লাজমায় বেরিয়ে আসে এবং বিষক্রিয়া সৃষ্টি করে। একই সাথে মেরোজয়েটগুলোকে ধ্বংস করার জন্য শ্বেত কণিকা অতিরিক্ত পাইরোজেন নামক বিষাক্ত পদার্থ ক্ষরণ করে। আর এর ফলেই মানবদেহে কম্পন দিয়ে জ্বর শুরু হয়। পরবর্তীতে মেরোজয়েটগুলো পুনরায় লোহিত কণিকাকে আক্রমণ করে তার জীবনচক্র সম্পন্ন করতে থাকে। এ চক্রই এরিথ্রোসাইটিক সাইজোগনি। এ চক্রে মানবদেহের রক্তের লোহিত কণিকার ভাঙনের ফলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয় যা পরবর্তীতে মারাত্মক রূপ নিয়ে মৃত্যুর কারণ হতে পারে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
কণার দেহে রক্তশূন্যতার কারণসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর