উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত অণুজীব মানবজীবনের জন্য হুমকিস্বরূপ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত অণুজীব হলো ভাইরাস। ভাইরাস মানব জীবনের জন্য হুমকিস্বরূপ, যার কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো- ১. ভাইরাস মানুষের বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, হেপাটাইটিস, AIDS ইত্যাদি রোগ সৃষ্টি করে। ২. বিভিন্ন উদ্ভিদের মোজাইক, লিফরোল, বুসিস্ট্যান্ট, ধানের টুংরো, পেঁপে, টমেটোর লিফকার্ল ইত্যাদি প্রায় ৩০০ ধরনের রোগ ভাইরাস দ্বারা সংঘটিত হয়ে থাকে। ৩. গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর ফুট অ্যান্ড মাউথ রোগ, গরুর বসন্ত, কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগ ভাইরাস দিয়েই ঘটে থাকে। ৪. কিছু ভাইরাস উপকারী অণুজীব ধ্বংস করে। যেমন- Cyanophage virus মাটিতে [গণিত] সংবন্ধনকারী নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে। ৫. মানুষের অন্ত্রে বসবাসকারী উপকারী E.coli ব্যাকটেরিয়াকে [গণিত] ব্যাকটেরিওফায ধ্বংস করে। ৬. SARS ভাইরাসের কারণে সম্প্রতি চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশের বহু লোক মারা গেছে। ৭. Bioterrorism এ জীবাণু অস্ত্র হিসেবে Marburg virus, Ebola virus ব্যবহৃত হয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত অণুজীব মানবজীবনের জন্য হুমকিস্বরূপ- ব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর