কোষের আকারের উপর ভিত্তি করে A অণুজীবের শ্রেণিবিন্যাস লেখ।
উত্তর: উদ্দীপকের A অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া। কোষের আকারের ভিত্তিতে ব্যাকটেরিয়াকে নিম্নলিখিত প্রকারে ভাগ করা যায়- ১. গোলাকার বা Coccus: এগুলো গোলাকার বা ডিম্বাকার।এক্ষেত্রে এক বা একাধিক ব্যাকটেরিয়া একসাথে থাকতে পারে। যেমন- Micrococcus, Tetracoccus ইত্যাদি। ২. দন্ডাকার বা Bacillus: এগুলো দেখতে বেলনাকার বা দন্ডাকার।এক বা একাধিক ব্যাকটেরিয়া একসাথে থাকতে পারে। যেমন-Bacillus, Lactobacillus । ৩. সর্পিলাকার বা Spirillum: এ ধরনের ব্যাকটেরিয়ার দেহ প্যাঁচানো আকৃতির। যেমন- Spirillum. ৪. ভিব্রিও বা Comma: এদের দেহ অনেকটা পাক খাওয়া, কমা আকৃতির হয়ে থাকে। যেমন- Vibrio cholerae. ৫. অনুসূত্রাকার বা Hypha-Like: এগুলো প্রায় ছত্রাকের মাইসেলিয়ামের মতো অবস্থান করে। যেমন- Streptomyces. ৬. কক্কোব্যাসিলাস বা Coccobacillus: ঈষৎ লম্বা ও ডিম্বাকার ব্যাকটেরিয়াকে কক্কোব্যাসিলাস বলে। যেমন- Mycobacterium sp. ৭. পলিমরফিক বা Polymorphic: কোনো প্রকার সুনির্দিষ্ট আকার আকৃতিবিহীন ব্যাকটেরিয়াকে পলিমরফিক বলে। যেমন- Rhizobium. ৮. স্টিলেট বা Stellate: তারকার ন্যায় আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়াকে স্টিলেট ব্যাকটেরিয়া বলে। যেমন- Stelle sp. ৯. স্কয়ার বা Square: এ ধরনের ব্যাকটেরিয়া চার বাহুবিশিষ্ট ও বর্গাকার হয়ে থাকে। যেমন- Haloquadratum walsbyi. ১০. ফিলামেন্টাস বা Filamentus: এগুলো দেখতে সূত্রাকৃতির গঠন বিশিষ্ট। যেমন- Candidatus savagella.
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
কোষের আকারের উপর ভিত্তি করে A অণুজীবের শ্রেণিবিন্যাস লেখ।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর