উদ্দীপকে জ্বররোগের লক্ষণগুলো লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অণুজীব A হলো ম্যালেরিয়ার পরজীবী Plasmodium, যা যকৃত কোষ ও লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। ম্যালেরিয়া রোগের প্রধান লক্ষণগুলো হলো- ১. ম্যালেরিয়া হলে কাঁপুনিসহ জ্বর আসে এবং তাপমাত্রা 105°F ওঠে। ২. রোগীর শীত শীত বোধ হয় এবং বারবার কাঁপুনি দিয়ে জ্বর আসে। ৩. কোনো কোনো ক্ষেত্রে মাথাব্যথা, অনিদ্রা এবং বমি বমি বোধ হয়। কোনো কোনো সময় পেশির ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যায়। ৪. ঘাম দিয়ে জ্বর ছাড়ে এবং নির্দিষ্ট সময় পর আবার জ্বর আসে। ৫. দীর্ঘ দিন এই রোগে আক্রান্ত রোগীদের প্লীহা ও যকৃৎ দিন দিন বড় হতে থাকে। ৬. আক্রান্ত প্লীহা থেকে লাইসোলেসিথিন পদার্থ নিঃসৃত হয় যা রক্তের লোহিত কণিকা ধ্বংস করে দেয়। ফলে রক্ত শূন্যতা দেখা যায়। এ অবস্থায় হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। ৭. রক্তশূন্যতা দেখা দেয় ও প্রচণ্ড পিপাসা বোধ হয়, ফলে রোগী দুর্বল হয়ে পড়ে। ৮. রোগী খাদ্য কম গ্রহণ করে ও পরিপাকে ব্যাঘাত ঘটে। রোগীর প্লীহা ও যকৃত স্ফীত হয়। ৯. রোগীর জ্বর কমে গেলে দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে জ্বররোগের লক্ষণগুলো লেখ।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর