উদ্দীপকে 'Y [গণিত] দ্বারা নির্দেশিত অণুজীবের সংখ্যা বৃদ্ধির প্রধান প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] দ্বারা নির্দেশিত অণুজীবটি হলো ব্যাকটেরিয়া, কারণ এর কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকান। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির প্রধান প্রক্রিয়া হলো দ্বি-বিভাজন। এই প্রক্রিয়ায় একটি একক ব্যাকটেরিয়াল কোষ বিভাজিত হয়ে দুটি অভিন্ন অপত্য কোষ তৈরি করে। প্রক্রিয়াটি নিম্নলিখিত উপায়ে সম্পন্ন হয়- ১. ব্যাকটেরিয়াল ক্রোমোসোম তথা DNA ব্যাকটেরিয়া কোষের দুই প্রান্তের মাঝামাঝি অবস্থান নেয় এবং প্লাজমামেমব্রেনের সাথে সংযুক্ত হয়। ২. প্লাজমামেমব্রেনের সাথে সংযুক্ত অবস্থায় ব্যাকটেরিয়া কোষের DNA-অণুর প্রতিলিপন ঘটে। ৩. এ অবস্থায় কোষটি লম্বায় বৃদ্ধি পায়। কোষ প্রাচীর এবং প্লাজমামেমব্রেনের বৃদ্ধি কোষের দুই প্রান্তের মাঝখানে ঘটে থাকে। ৪. কোষ প্রাচীর ও প্লাজমামেমব্রেন লম্বায় বৃদ্ধির কারণে DNA রেপ্লিকা দুটি দুই দিকে পৃথক হয়ে যায়। ৫. লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত কোষের মাঝখানে প্লাজমামেমব্রেন ক্রমশ ভেতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং একই সাথে ঐ অংশে কোষ প্রাচীর সংশ্লেষিত হতে থাকে। এক সময় একটি কোষ দুটি অপত্য ব্যাকটেরিয়া কোষে পরিণত হয়। ৬. শেষ পর্যায়ে টার্গার প্রেসারের কারণে নতুন সৃষ্ট অপত্য ব্যাকটেরিয়া কোষ দুটি পরস্পর হতে পৃথক হয়ে যায়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে 'Y দ্বারা নির্দেশিত অণুজীবের সংখ্যা বৃদ্ধির প্রধান প্রক্র…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর