উদ্দীপকে নির্দেশিত রোগটি হলো পেঁপের রিংস্পট বা মোজাইক রোগ। পেঁপের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো ভাইরাসঘটিত রিংস্পট রোগ। ভাইরাসটি সাধারণভাবে Papaya ringspot virus বা PRSV নামে পরিচিত। এর গণ Potyvirus, গোত্র Potyviridae. নিচে পেঁপের রিংস্পট বা মোজাইক রোগের লক্ষণ বর্ণনা করা হলো-
১. উদ্ভিদ জন্মের সাথে সাথে এ রোগের সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণের ৩০- ৪০ দিনের মধ্যে প্রথম রোগ লক্ষণ প্রকাশ পায়।
২. ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে পাতায় হলদে-সবুজ মোজাইকের মতো দাগ পড়ে।
৩. কান্ড, পাতার বোঁটা ও ফলে তৈলাক্ত বা পানি-সিক্ত গাঢ় সবুজ দাগ, স্পট বা রিং সৃষ্টি হয়।
৪. আক্রমণ প্রকট হলে পাতায় বহুল পরিমাণে মোজাইক সৃষ্টি হয়, পাতা আকৃতিতে ছোটো ও কুঁকড়ে যায়, গাছের মাথায় বিকৃত আকৃতির ক্ষুদ্রাকায় কিছু পাতা লক্ষ্য করা যায়। অন্যান্য পাতা ঝরে পড়ে। কখনো কখনো পাতার কেবল শিরাগুলো থাকে।
৫. আক্রান্ত ফলের ওপর পানি ভেজা গোলাকার দাগ পড়ে এবং দাগের মধ্যবর্তী স্থান শক্ত হয়ে যায়।
৬. পেঁপে হলুদ হয়ে যায়, রিংস্পট লক্ষণ প্রকাশিত হয়, আকার ছোট হয়ে যায়। অনেক সময় পুষ্ট হবার আগেই ঝরে যায়।
৭. পেঁপের মিষ্টতা ও পেপেইন হ্রাস পায়।
৮. রোগের চরম পর্যায়ে আক্রান্ত গাছ পচে মরে যায় বা গাছে ফাটল দেখা যায় এবং মরে যায়।
৯. ফলন শতকরা ৯০ ভাগ পর্যন্ত হ্রাস পেতে পারে।