উদ্দীপকের রোগগুলো হলো পেঁপের রিং স্পট রোগ এবং ধান গাছের ব্লাইট রোগ। একজন কৃষক উপরের রোগগুলো থেকে তার মাঠকে যেভাবে রক্ষা করতে পারে নিচে তা বর্ণনা করা হলো-
পেঁপের রিং স্পট রোগ থেকে বাঁচার জন্য কৃষক বাহক পতঙ্গ অর্থাৎ এফিড পতঙ্গকে প্রতিহত করতে জাল দিয়ে গাছকে ঢেকে দিবে। এফিড নিধনকারী পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করবে। জৈবপ্রযুক্তির মাধ্যমে ট্রাসজেনিক জাত উদ্ভাবন ও ব্যবহার করা নিরাপদ। সাধারণত PRSV বীজের মাধ্যমে স্থানান্তরিত হয় না। তাই রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
অপরদিকে, ধান গাছের ব্লাইট রোগ থেকে বাঁচার জন্য কৃষক সর্ব প্রথম রোগ প্রতিরোধক্ষম বীজ (ব্রি- 11, ব্রি- 29, মালা, বিপ্লব, আশা ইত্যাদি) চাল করাই হচ্ছে প্রতিরোধের অন্যতম উপায়। কম পানিযুক্ত বীজতলা তৈরি করবে, বিজ্ঞানসম্মত উপায়ে সঠিকভাবে সার প্রয়োগ করবে। জমি আগাছমুক্ত রাখতে হবে। এছাড়া ধানের খড়, নিজ থেকে গজানো চারা সরাতে হবে। রোপনের সময় চারা গাছের পাতা ছাঁটাই থেকে বিরত থাকতে হবে।