শেয়ারFacebookWhatsApp

কোরালয়েড মূল বলতে কী বুঝ?

উত্তর: Cycas এর প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধান মূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষে স্ফীত হয়। এসময় Nostoc, Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতিগত কারণে Cycas এর এ মূলকে কোরালয়েড মূল বলে।

HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল

কোরালয়েড মূল বলতে কী বুঝ?

উদ্দীপক

উদ্দীপক: A একটি অকোষীয় ব্যাঙাচী আকৃতির অণুজীব যা অন্য একটি অণুজীব B এর দেহে সংখ্যা বৃদ্ধি করে।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

সাধারণত গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়াতে প্লাজমামেমব্রেন কোথাও কোথাও ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো গঠন তৈরি করে একে বলা হয় মেসোজোম।

উত্তর

Cycas এর প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধান মূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষে স্ফীত হয়। এসময় Nostoc, Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতিগত কারণে Cycas এর এ মূলকে কোরালয়েড মূল বলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অঙ্গজ, অযৌন এবং যৌন এই তিনটি পদ্ধতিতে জননকার্য সম্পন্ন করে থাকে। তার মধ্যে অঙ্গজ জনন দ্বিবিভাজন পদ্ধতি ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি। অনুকূল পরিবেশে ব্যাকটেরিয়া দ্বি-বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে। এ পদ্ধতিতে একটি ব্যাকটেরিয়া কোষ থেকে দুটিতে পরিণত হয় এবং এভাবেই দ্রুত সংখ্যাবৃদ্ধি ঘটতে থাকে। নিচে দ্বি-বিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধি বর্ণনা করা হলো- ১. প্রথমে DNA ব্যাকটেরিয়ার কোষের দুই প্রান্তের মাঝামাঝি অবস্থান নেয় এবং প্লাজমামেমব্রেনের সাথে যুক্ত হয়। ২. প্লাজমামেমব্রেনের সাথে সংযুক্ত অবস্থায় DNA অনুর প্রতিলিপন ঘটে। ৩. এর ফলে কোষটি লম্বায় বৃদ্ধি পায়। কোষ প্রাচীর এবং প্লাজমামেমব্রেনের বৃদ্ধি কোষের দুই প্রান্তের মাঝখানে ঘটে থাকে। ৪. কোষ প্রাচীর ও প্লাজমামেমব্রেন লম্বায় বৃদ্ধির কারণে DNA রেপ্লিকা দুটি দুই দিকে সরে যায়। ৫. লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত কোষের মাঝখানে প্লাজমামেমব্রেন ক্রমশ ভেতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত থাকে এবং একই সাথে ঐ অংশে কোষ প্রাচীর সংশ্লেষিত হতে থাকে। এক সময়, একটি কোষ দুটি কোষে পরিণত হয়। ৬. শেষ পর্যায়ে টার্গার প্রেশারের ফলে নতুন অপত্য কোষ দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ৭. পৃথক অপত্যকোষ দুটি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আকারের হয় এবং পুনরায় দ্বি-বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অণুজীব দুটি হলো যথাক্রমে ভাইরাস এবংব্যাকটেরিয়া। নিচে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে বৈসাদৃশ্যতা বিশ্লেষণ করা হলো-- question image
HSCBiology 1st PaperChapter 4: অণুজীবসরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত চিত্র কোনটি?

Chittagong · 2016

  • অ্যামিবয়েড ট্রফোজয়েট
  • ট্রফোজয়েট
  • মেরোজয়েট
  • রোজেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবের সংখ্যা— i. কমে যায় ii. বেড়ে যায় iii. অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • i.

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—

Barisal · 2016

  • কনজুগেশন
  • ট্রান্সডাকশন
  • ট্রান্সফরমেশন
  • দ্বিবিভাজন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাত্রায় সংঘটিত হলে i. পাইরোজেন ক্ষরিত হবে ii. RBC বৃদ্ধি পাবে iii. যকৃত কোষ মারা যাবে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?

Sylhet · 2017

  • সিগনেট রিং
  • ট্রফোজয়েট
  • সাইজন্ট
  • উওকিনেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-

Jessore · 2017

  • আদিকোষী
  • চলনক্ষম
  • কোষপ্রাচীরযুক্ত
  • মৃতজীবী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রাশেদের মা পেঁপেটির গায়ে আংটির মতো তৈলাক্ত গাঢ় সবুজ রঙের কয়েকটি দাগ দেখে বলে পেঁপেটি রোগাক্রান্ত। উদ্দীপকে উল্লিখিত রোগটি-

Comilla · 2017

  • ভাইরাসজনিত
  • ব্যাকটেরিয়াজনিত
  • ছত্রাকজনিত
  • প্রোটোজোয়া সংক্রামিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে- i. গ্যামেটোফাইট উৎপন্ন হয় ii. পাইরোজেন এর ক্ষরণ ঘটে iii. রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2019

  • ক্রিপ্টোজয়েট
  • স্পোরোজয়েট
  • ট্রফোজয়েট
  • গ্যামেটাফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?

Jessore · 2019

  • যকৃতে
  • লোহিত কণিকায়
  • লালারসে
  • মশকীর ক্রপে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করল। উল্লিখিত প্রকারের অণুজীবের প্রজননের প্রধান ও দ্রুততর উপায় হলো—

Barisal · 2022

  • মুকুলোদগম
  • দ্বি-বিভাজন
  • গণিডিয়া
  • ট্রান্সফরমেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'YY^{\prime} চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য- i. জিন প্রকৌশলে ব্যবহৃত হয় ii. স্বল্প সংখ্যক জিন থাকে iii. স্ব-বিভাজন ক্ষমতাসম্পন্ন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত চিত্র কোনটনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাতনিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রানিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধাউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'Y [গণিত] চিহ্নিত অংশের জন্য প্রযো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।