শেয়ারFacebookWhatsApp

ইমার্জিং ভাইরাস কী?

উত্তর: আদি পোষক থেকে পরে নতুন পোষকে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলে। যেমন- HIV, SARS, Ebola ইত্যাদি।

HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল

ইমার্জিং ভাইরাস কী?

উদ্দীপক

শিক্ষক ক্লাসে এক ধরনের জ্বরের কথা বললেন, যার কারণে রক্তের অণুচক্রিকা অস্বাভাবিকভাবে হ্রাস পায় এবং এক ধরনের এককোষীয় অণুজীবের কথা বললেন যার সংক্রমণে যকৃত ক্ষতিগ্রস্ত হয়।

Jessore · 2025

উত্তর

আদি পোষক থেকে পরে নতুন পোষকে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলে। যেমন- HIV, SARS, Ebola ইত্যাদি।

উত্তর

হেপাটাইটিসকে তুষের আগুন বলার কারণ হলো, এই রোগটি প্রায়শই দীর্ঘস্থায়ী এবং নীরব প্রকৃতির হয়। অনেক সময় আক্রান্ত ব্যক্তি বছরের পর বছর ধরে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত থাকলেও কোনো স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় না। হেপাটাইটিস ভাইরাস নীরবে যকৃতে প্রদাহ সৃষ্টি করে এবং ধীরে ধীরে লিভারের কোষগুলোকে ধ্বংস করে, যা পরবর্তীতে লিভার ক্যান্সারের মতো মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত এককোষী অণুজীবটি হলো Plasmodium বা ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী মানুষের যকৃত কোষে প্রবেশ করে বহুবিভাজন প্রক্রিয়ার অযৌন জননের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি করে যাকে হেপাটিক বা যকৃত সাইজোগনি বলা হয়। এটি মানবদেহের যকৃতকোষে দুটি পর্যায়ে ঘটে। যথা- (ক) প্রি-এরিথ্রোসাইটিক সাইগোজনি (খ) এক্সো-এরিথ্রোসাইটিক সাইজোগনি। নিচে রেখাচিত্রের সাহায্যে ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক বা যকৃত সাইজোগনি দেখানো হলো- question image

উত্তর

উদ্দীপকে বর্ণিত জ্বরটি হলো ডেঙ্গু জ্বর, যা এডিস মশা দ্বারা বাহিত হয় এবং রক্তের অণুচক্রিকা অস্বাভাবিকভাবে হ্রাস করে। ডেঙ্গু জ্বরের প্রতিকার ও প্রতিরোধের উপায় নিচে বিশ্লেষণ করা হলো- রোগের প্রতিকার: ডেঙ্গু সংক্রমণের চিকিৎসার জন্য কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। ডেঙ্গু আক্রান্ত হলে ব্যথানাশক ওষুধ এর সাথে Acetaminophen জাতীয় ওষুধ খাওয়াতে হবে। জ্বর বেশি দিন যাবৎ স্থায়ী হলে Phenoxymethyl, Penicillin, Ampicillin যুক্ত অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। রোগীকে প্রচুর পানি, ফলের রস ও তরল খাবার দিতে হবে। রোগীর মাথায় পানি ঢালা, গায়ের ঘাম মুছে দেওয়া, ভেজা কাপড় দিয়ে শরীর স্পঞ্জ করে দেওয়া রোগীর জন্য উপকারী হয়। ডেঙ্গু জ্বর হেমোরেজিক হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। রোগের প্রতিরোধ: ডেঙ্গু জ্বরের জীবাণুর বাহক এডিস মশার আবাস ধ্বংস করতে হবে। নির্মাণাধীন বাড়ির খোলা চৌবাচ্চা, পরিত্যক্ত টায়ার, ভাঙা ড্রাম, পলিথিন ব্যাগ, ডাবের খোল ইত্যাদিতে যেন বৃষ্টির পানি জমতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে। রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারি, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে যাতে মশা কামড়াতে না পারে। যত্রতত্র পানি পান করা এবং খোলা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। অসুস্থ হলে ইনজেকশন দেওয়ার সময় ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। শরীরে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে অবশ্যই ভাইরাসের পরীক্ষাগুলো করিয়ে নিতে হবে।
HSCBiology 1st PaperChapter 4: অণুজীবJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত চিত্র কোনটি?

Chittagong · 2016

  • অ্যামিবয়েড ট্রফোজয়েট
  • ট্রফোজয়েট
  • মেরোজয়েট
  • রোজেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবের সংখ্যা— i. কমে যায় ii. বেড়ে যায় iii. অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • i.

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—

Barisal · 2016

  • কনজুগেশন
  • ট্রান্সডাকশন
  • ট্রান্সফরমেশন
  • দ্বিবিভাজন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাত্রায় সংঘটিত হলে i. পাইরোজেন ক্ষরিত হবে ii. RBC বৃদ্ধি পাবে iii. যকৃত কোষ মারা যাবে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?

Sylhet · 2017

  • সিগনেট রিং
  • ট্রফোজয়েট
  • সাইজন্ট
  • উওকিনেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-

Jessore · 2017

  • আদিকোষী
  • চলনক্ষম
  • কোষপ্রাচীরযুক্ত
  • মৃতজীবী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রাশেদের মা পেঁপেটির গায়ে আংটির মতো তৈলাক্ত গাঢ় সবুজ রঙের কয়েকটি দাগ দেখে বলে পেঁপেটি রোগাক্রান্ত। উদ্দীপকে উল্লিখিত রোগটি-

Comilla · 2017

  • ভাইরাসজনিত
  • ব্যাকটেরিয়াজনিত
  • ছত্রাকজনিত
  • প্রোটোজোয়া সংক্রামিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে- i. গ্যামেটোফাইট উৎপন্ন হয় ii. পাইরোজেন এর ক্ষরণ ঘটে iii. রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2019

  • ক্রিপ্টোজয়েট
  • স্পোরোজয়েট
  • ট্রফোজয়েট
  • গ্যামেটাফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?

Jessore · 2019

  • যকৃতে
  • লোহিত কণিকায়
  • লালারসে
  • মশকীর ক্রপে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করল। উল্লিখিত প্রকারের অণুজীবের প্রজননের প্রধান ও দ্রুততর উপায় হলো—

Barisal · 2022

  • মুকুলোদগম
  • দ্বি-বিভাজন
  • গণিডিয়া
  • ট্রান্সফরমেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'YY^{\prime} চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য- i. জিন প্রকৌশলে ব্যবহৃত হয় ii. স্বল্প সংখ্যক জিন থাকে iii. স্ব-বিভাজন ক্ষমতাসম্পন্ন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত চিত্র কোনটনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাতনিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রানিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধাউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'Y [গণিত] চিহ্নিত অংশের জন্য প্রযো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।