Plasmodium এর জীবনচক্রে জনুক্রমের গুরুত্ব কি?
উত্তর: কোনো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুঃক্রম বলে। Plasmodium হলো অন্তঃপরজীবী প্রোটোজোয়া প্রাণী। এদের জীবন চক্রে জনুঃক্রম ঘটে। Plasmodium এর জনুঃক্রমের তাৎপর্য: ১। জনুঃক্রম জীবাণুর প্রজাতির ধারাকে অক্ষুন্ন রাখে। ২। জনুঃক্রম জীবাণুর জীবনীশক্তি ফিরিয়ে আনে। ৩। জনুঃক্রম জীবাণুর বিস্তৃতিতে সহায়তা করে। ৪। জনুঃক্রম জীবাণুর জীবন চক্র সম্পূর্ণ করে। ৫। জনুঃক্রম প্রজাতিতে বৈচিত্র্য আনে ফলে প্রকরণ সৃষ্টি হয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
Plasmodium এর জীবনচক্রে জনুক্রমের গুরুত্ব কি?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
১। ট্রোফোজরেট:
মাইক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েট লোহিত রক্তকণিকার অভ্যন্তরে হিমোগ্লোবিন ভক্ষণ করে আকারে বড়ো ও গোলাকার হয়। এক নিউক্লিয়াসযুক্ত পরজীবীর এ দশাকে ট্রোফোজয়েট বলে। এ অবস্থায় জীবাণুর দেহে ক্ষুদ্র একটি কোষগহ্বর দেখা যায়। এটি অত্যন্ত ক্ষণস্থায়ী দশা।
২। সিগনেট রিং:
লোহিত কণিকার অভ্যন্তরে খাদ্য গ্রহণ করে বৃদ্ধি লাভের সাথে সাথে ট্রোফোজয়েট- এর কেন্দ্রীয় অঞ্চলে একটি গহ্বর সৃষ্টি হয়। ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একপাশে সরে যায়। এ অবস্থায় পরজীবীটিকে একটি পাথর বসানো আংটির মতো মনে হয়। এ অবস্থাকে সিগনেট রিং বলে।
৩। অ্যামিবয়েড ট্রোফোজয়েট (Amoeboid trophozoite):
প্রায় ৮ ঘণ্টার মধ্যে পরজীবীর অভ্যস্থ গহ্বরটি অদৃশ্য হয়ে যায় এবং পরজীবীটি ক্ষণপদবিশিষ্ট অ্যামিবার আকৃতি ধারণ করে। তাই একে অ্যামিবয়েড ট্রোফোজয়েট বলে। ট্রোফোজয়েট হিমোগ্লোবিনের প্রোটিন উপাদানকে খাদ্যরূপে গ্রহণ করে এবং বিষাক্ত হিমোজয়েন তৈরি করে। এ সময় লোহিত কণিকাটি আকারে বড়ো হয় এবং এদের সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র সাফনার্স দানা দেখা যায়।
৪। সাইজন্ট:
অ্যামিবয়েড ট্রোফোজয়েট-এর ক্ষণপদ ক্রমে বিলীন হয়ে যায় এবং পরজীবীটি গোলাকার রূপ ধারণ করে। অতঃপর এর নিউক্লিয়াস অযৌন পদ্ধতিতে বিভাজিত হয়ে ১২-২৪টি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এরকম বহু নিউক্লিয়াসযুক্ত পরজীবীকে সাইজন্ট বলে।
৫। মেরোজয়েট:
সাইজন্ট দশার প্রতিটি নিউক্লিয়াস প্রায় 45 ঘণ্টা পর সাইটোপ্লাজম ও প্লাজমামেমব্রেনসহ বিভক্ত হয়ে ১২-১৮টি গোলাকার মেরোজয়েট পরিণত হয়।
মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির ন্যায় দুই স্তরে সজ্জিত হয় যাকে রোজেট দশা বলে। মেরোজয়েটগুলো লোহিত কণিকার আবরণ ভেঙ্গে প্লাজমায় যুক্ত হয় এবং নতুন লোহিত কণিকা আক্রমণ করে পুনরাবৃত্তি ঘটায়। একটি সম্পূর্ণ এরিথ্রোসাইটিক চক্র সম্পন্ন করতে Plasmodium vivax এর ৪৮ ঘন্টা সময় লাগে। প্রতি পুনরাবৃত্তি হয় অসংখ্য মেরোক্টারেট প্রাজমায় মুক্ত হওয়ার কারণে আক্রান্তের দেহে কাঁপুনিসহ জ্বর আসে।
৬। গ্যামিটোসাইট গঠন:
এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে উৎপন্ন কিছুসংখ্যক মেরোজয়েট, ট্রোফোজয়েট এবং সাইজন্টে পরিণত না হয়ে লোহিত রক্ত কণিকার অভ্যন্তরে রূপান্তরিত হয়ে গ্যামিটোসাইট
গঠন করে।উত্তর