শেয়ারFacebookWhatsApp

বটুলিজম কী?

উত্তর: Clostridium botulimum নামক ব্যাকটেরিয়া খাদ্যে botulin নামক বিষাক্ত পদার্থ তৈরি করে থাকে। এতে মানুষের মৃত্যু ঘটতে পারে যাকে বটুলিজম (botulism) বলে।

HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল

বটুলিজম কী?

উদ্দীপক

জীববিজ্ঞান স্যার ক্লাসে বললেন, এক ধরনের অন্তঃকোষীয় রক্ত পরজীবী যা মানুষসহ বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর যকৃত ও লোহিত রক্ত কণিকায় রোগ সৃষ্টি করে।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024

উত্তর

Clostridium botulimum নামক ব্যাকটেরিয়া খাদ্যে botulin নামক বিষাক্ত পদার্থ তৈরি করে থাকে। এতে মানুষের মৃত্যু ঘটতে পারে যাকে বটুলিজম (botulism) বলে।

উত্তর

Azotobacter Pseudomonas, Clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। Rhizobium ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। বাংলাদেশে মসুর ডালের মূলে নডিউল তৈরি করে Rhizobium গণের তিনটি প্রজাতি। এগুলো হলো R. bangladeshense. R. bine এবং R. lentis ।

উত্তর

উদ্দীপকে ম্যলেরিয়ার কথা বলা হয়েছে। নিচে এর নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত দেয়া হল: ম্যালেরিয়া যেহেতু মশকী বাহিত একটি রোগ তাই মশকী প্রতিরোধের মাধ্যমে এ রোগ হতে মুক্ত থাকা সম্ভব। ম্যালেরিয়া প্রতিকার তিনভাবে হতে পারে; যথা- (১) মশকী নিধন, (২) মশকী হতে আত্মরক্ষা এবং (৩) চিকিৎসা। (১) মশকী নিধন: মশককুলের বংশ পরিবেশ হতে নির্মূল করা প্রায় অসম্ভব। নিম্নলিখিত পন্থা অবলম্বন করে এদের বিস্তার রোধ করা যায়- (i) প্রজননক্ষেত্র ধ্বংস: মশকীরা বন্ধ পচা পানিতে ডিম পাড়ে। তাই বাড়ির আশেপাশের পরিত্যক্ত ডোবা, নালা পরিষ্কার রাখা, যেখানে সেখানে পানি জমতে না দেয়া, বাড়ির আশেপাশের ঝোপ-ঝাড়, জঙ্গল কেটে ফেলার মাধ্যমে মশকীর বসবাস ও প্রজননক্ষেত্র ধ্বংস করা সম্ভব। (ii) লার্ভা ও পিউপা ধ্বংস করা: পচা পানিতে ডিম ফুটে মশকীর লার্ভা ও পিউপা দশা সৃষ্টি হয়। পানিতে কেরোসিন বা পেট্রোল জাতীয় পদার্থ ছিটিয়ে দিলে এরা অক্সিজেনের অভাবে মারা পড়ে। পানিতে জুভেনাইল হরমোন ছিটিয়ে দিলে, লার্ভাগুলোর রূপান্তর ব্যাহত হয় ফলে এরা পূর্ণাঙ্গ মশকীতে রূপান্তরিত হতে পারে না। উপরোক্ত সবগুলো পদ্ধতিই কমবেশি পানি তথা পরিবেশ দূষণের জন্য দায়ী। তাই যে সকল জলাশয়ে লার্ভা বা পিউপা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ঐ সকল জলাশয়ে গাপ্পি, কই, শিং, খলসে, তেলাপিয়া, পুঁটি, টাকি ইত্যাদি জাতীয় লার্ভিভোরাস মাছ চাষ করলে এরা মশকীর লার্ভা ও পিউপাগুলোকে ভক্ষণ করে। এতে মশকী নিধনের পাশাপাশি পরিবেশও থাকে দূষণমুক্ত। (iii) পূর্ণাঙ্গ মশককুল নিধনঃ ফগিং মেশিনের মাধ্যমে সালফার ডাই-অক্সাইডের ধোয়া সৃষ্টি করে মশা তাড়ানো বা মেরে ফেলা সম্ভব। এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ ছিটিয়ে বা রেডিয়েশন এর মাধ্যমে বন্ধ্যাত্ব সৃষ্টি করে মশকীকুলকে সাংস করা যায়। (iv) কীটনাশক ব্যবহার: অধিকাংশ শহর এলাকাতে মশা নিয়ন্ত্রণের জন্য কীটনাশক ব্যবহার করা হয়। (২) মশকীর দংশনের হাত থেকে আত্মরক্ষা: ঘরের দরজা-জানালায় মাশকীরোধী ঘন তারের নেট ব্যবহার করে মশকীর দংশন হতে আত্মরক্ষা করা যায়। এছাড়া কয়েল বা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা বা দেহের অনাবৃত অংশে বিশেষ ধরনের ক্রিম বা লোশন লাগানোর মাধ্যমে মশকীর দংশন হতে বাঁচা যায়। শয়নের সময় মশারি ব্যবহার এবং সন্ধ্যায় ধূপের ধোঁয়া প্রয়োগ করা। (৩) ম্যালেরিয়া রোগীর চিকিৎসা (Treatment): ম্যালেরিয়া রোগীকে অবশ্যই উন্নত চিকিৎসা প্রদান করা আবশ্যক।রোগ শনাক্ত করা ও উপযুক্ত চিকিৎসা প্রদান করলে ম্যালেরিয়া রোগ হতে পরিত্রাণ পাওয়া যায়। সিনকোনা গাছের বাকল হতে তৈরি কুইনাইন ম্যালেরিয়া নিরাময়ের মূল ওষুধ। এ কুইনাইন দ্বারাই বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়েছে। যেমন-ক্লোরোকুইন, নিভাকুইন, কেমোকুইন, অ্যাভলোক্লোর, ম্যাপাক্রিন, প্যালুড্রিন ইত্যাদিসহ ম্যালেরিয়া পরজীবী ধ্বংসের ভালো মানের বেশ কিছু ওষুধ বাজারে পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকের পরজীবিটি হলো ম্যালেরিয়া পরজীবি।ম্যালেরিয়ার পরজীবীর জীবন চক্রে জনুঃক্রম নিয়ে আলোচনা করা হলো: কোনো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুঃক্রম (alternation of generation) বলে। ম্যালেরিয়া জীবাণু একটি অন্তঃপরজীবী প্রোটোজোয়া প্রাণী। এদের জীবন চক্রে জনুঃক্রম ঘটে। হ্যাপ্লয়েড (n) দশা: স্পোরোজয়েট দশা (n)। মশকীর দেহে স্পোরোগনির ফলে সৃষ্টি হয় স্পোরোজয়েট দশা। এই স্পোরোজয়েটবাহী মশকী মানুষকে দংশন করার সময় লালা নিঃসরণ করে। এ লালা এন্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, জায়গাটিকে অবশ ও পিচ্ছিল করে। আর এ লালার সাথে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। মাইক্রোমেটাক্রিন্টো মেরোজয়েট (n): স্পোরোজয়েট (n) মানুষের যকৃতকে আক্রমণ করে সেখানে হেপাটিক সইজোগনি চক্র সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনির ফলে সৃষ্টি হয় মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট (n)। মাইক্রোমেটাক্রিন্টোমেরোজয়েট মানুষের লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে। এর ফলে সৃষ্টি হয় মাইক্রোগ্যামিটোসাইট (n) ও ম্যাক্রোগ্যামিটোসাইট (n)। ডিপ্লয়েড (2n) দশা: জাইগোট দশা (2n): মশকীর দেহে গ্যামিটোগনির ফলে সৃষ্টি হয় স্ত্রী গ্যামিট ও পুং গ্যামিট। স্ত্রী ও পুং গ্যামিটের মিলনের ফলে জাইগোট (2n) সৃষ্টি হয়। উওকিনেট (2n): জাইগোট রূপান্তরিত হয়ে সৃষ্টি করে উওকিনেট (2n)। পরে উওকিনেট উওসিস্ট (2n)-এ পরিণত হয়। ডিপ্লয়েড (2n) উওসিস্ট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড (n) স্পোরোজয়েট সৃষ্টি করে। এ হ্যাপ্লয়েড স্পোরোজয়েট দশা মশকীর লালার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। সুতরাং ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। জনুঃক্রমের তাৎপর্য (Significance of Alternation of Generation): ১। জনুঃক্রম জীবাণুর প্রজাতির ধারাকে অক্ষুন্ন রাখে। ২। জনুঃক্রম জীবাণুর জীবনীশক্তি ফিরিয়ে আনে। ৩। জনুঃক্রম জীবাণুর বিস্তৃতিতে সহায়তা করে। ৪। জনুক্রম জীবাণুর জীবন চক্র সম্পূর্ণ করে। ৫। জন্মঃক্রম প্রজাতিতে বৈচিত্র্য আনে ফলে প্রকরণ সৃষ্টি হয়।
HSCBiology 1st PaperChapter 4: অণুজীবরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত চিত্র কোনটি?

Chittagong · 2016

  • অ্যামিবয়েড ট্রফোজয়েট
  • ট্রফোজয়েট
  • মেরোজয়েট
  • রোজেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবের সংখ্যা— i. কমে যায় ii. বেড়ে যায় iii. অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • i.

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—

Barisal · 2016

  • কনজুগেশন
  • ট্রান্সডাকশন
  • ট্রান্সফরমেশন
  • দ্বিবিভাজন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাত্রায় সংঘটিত হলে i. পাইরোজেন ক্ষরিত হবে ii. RBC বৃদ্ধি পাবে iii. যকৃত কোষ মারা যাবে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?

Sylhet · 2017

  • সিগনেট রিং
  • ট্রফোজয়েট
  • সাইজন্ট
  • উওকিনেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-

Jessore · 2017

  • আদিকোষী
  • চলনক্ষম
  • কোষপ্রাচীরযুক্ত
  • মৃতজীবী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রাশেদের মা পেঁপেটির গায়ে আংটির মতো তৈলাক্ত গাঢ় সবুজ রঙের কয়েকটি দাগ দেখে বলে পেঁপেটি রোগাক্রান্ত। উদ্দীপকে উল্লিখিত রোগটি-

Comilla · 2017

  • ভাইরাসজনিত
  • ব্যাকটেরিয়াজনিত
  • ছত্রাকজনিত
  • প্রোটোজোয়া সংক্রামিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে- i. গ্যামেটোফাইট উৎপন্ন হয় ii. পাইরোজেন এর ক্ষরণ ঘটে iii. রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2019

  • ক্রিপ্টোজয়েট
  • স্পোরোজয়েট
  • ট্রফোজয়েট
  • গ্যামেটাফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?

Jessore · 2019

  • যকৃতে
  • লোহিত কণিকায়
  • লালারসে
  • মশকীর ক্রপে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করল। উল্লিখিত প্রকারের অণুজীবের প্রজননের প্রধান ও দ্রুততর উপায় হলো—

Barisal · 2022

  • মুকুলোদগম
  • দ্বি-বিভাজন
  • গণিডিয়া
  • ট্রান্সফরমেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'YY^{\prime} চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য- i. জিন প্রকৌশলে ব্যবহৃত হয় ii. স্বল্প সংখ্যক জিন থাকে iii. স্ব-বিভাজন ক্ষমতাসম্পন্ন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত চিত্র কোনটনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাতনিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রানিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধাউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'Y [গণিত] চিহ্নিত অংশের জন্য প্রযো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।