উদ্দীপকের P থেকে Q তৈরির প্রক্রিয়া হলো ট্রন্সক্রিপশন।
ট্রান্সক্রিপশন হলো DNA নির্দেশিত RNA সংশ্লেষণ।
"RNA পলিমারেজ এনজাইম যারা DNA বেস সিকোয়েন্স কপি করে mRNA সংশ্লেষণ প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন।" সহজ কথায় DNA থেকে mRNA তৈরি প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের মাধ্যমে DNA কোড, RNA কোড হিসেবে রাসায়নিকভাবে পুনঃলিখিত হয়।
DNA হলো ডাবল স্ট্র্যান্ড কিন্তু RNA হলো একক স্ট্র্যান্ডবিশিষ্ট। তাই ট্রান্সক্রিপশন হবে ডাবল স্ট্যান্ডের পরিবর্তে একক স্ট্যান্ডে। যে স্ট্র্যান্ডকে ছাঁচ (template) হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা হবে সেই স্ট্র্যান্ডকে বলা হয় template strand, antisense strand বা non-coding strand। অপর স্ট্র্যান্ডটিকে (যে স্ট্র্যান্ড থেকে ট্রান্সক্রাইব হবে না) বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, sense strand বা coding strand, কারণ DNA অণুর এই স্ট্র্যান্ডের বেস সিকোয়েন্স আর নতুনভাবে সৃষ্ট mRNA অণুর বেস সিকোয়েন্স হবে হুবহু একই রকম, কেবল T এর স্থলে । হবে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে জিন-এর যে অংশটুকু mRNA অণুতে রূপান্তরিত হবে ঐ অংশটুকুই হলো ট্রান্সক্রিপশন ইউনিট।