ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজন হয় কেন?
উত্তর: ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজন হয়। একটি হল মেরুদন্ডী এবং অপরটি অমেরুদন্ডী। মেরুদন্ডী পোষক (মানুষ) এর প্রয়োজনীয়তা: যৌন প্রজননের শেষ পর্যায়ে মশকীতে উৎপন্ন স্পোরোজয়েট পুনরায় মশকীর দেহে চক্র চালিয়ে যেতে অক্ষম হওয়ায় নতুন পোষকরূপী মানুষের প্রয়োজন। হেপাটিক ও এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হয়। মেরোজয়েট সৃষ্টিতে মেরুদন্ডী পোষকের প্রয়োজন। প্রজাতির ধরাবাহিকতা রক্ষার জন্য। অমেরুদন্ডী পোষক (মশকী) এর প্রয়োজনীয়তা বা গুরুত্বঃ যৌন জীবনচক্রে এ পোষক অপরিহার্য। স্পোরোজয়েটগুলোক সাইজোগনি চক্রের জন্যে মেরুদন্ডী পোষক অর্থাৎ মানুষে পৌঁছানোর জন্য বাহক হিসেবে মশকী অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবাণুকে পুষ্টিদান করে বলে মশকী পোষক হিসেবে প্রয়োজনীয়। যৌন জীবনচক্র সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশী দিন বাঁচে বলে। অর্থাৎ ম্যালেরিয়ার জীবানুর জীবনচক্রে অযৌন ও যৌন চক্রের বিভিন্ন ধাপ এমনভাবে অভিযোজিত হয়েছে যার ফলে নির্দিষ্ট পোষক দেহের বাইরে ধাপগুলো চলতে পারে না, তাই জীবনচক্র সম্পাদনে দুটি পোষকের প্রয়োজনীয়তা অপরিহার্য।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজন হয় কেন?
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: লাইটিক চক্র
২. সংখ্যাবৃদ্ধি পর্যায়: ভাইরাস DNA ও প্রোটিন আবরণ গঠন এবং নতুন ভাইরাস গঠন পর্যন্ত এ পর্যায়ের বিস্তৃতি।
i) অতি অল্প সময়ের মধ্যে ভাইরাস DNA ব্যাকটেরিয়ামের এনজাইমকে এমনভাবে সংঘটিত করে যে তখন সেই কোষের ব্যাকটেরিয়ামের মধ্যে বেশি বেশি শুধু ভাইরাসের DNA এবং সেই সাথে প্রোটিন আবরণ তৈরি হতে থাকে।
ii) শেষ পর্যায়ে DNA ও প্রোটিন আবরণ মিলে নতুন ভাইরাস সৃষ্টি করে।
৩. বিগলন পর্যায়: ব্যাকটেরিয়ামের কোষপ্রাচীর ছিন্ন করে নতুন ভাইরাসগুলোর বের হয়ে আসাকে বিগলন পর্যায় বলে ।
i) সর্বশেষে ব্যাকটেরিয়ামের কোষ ছিন্ন করে নতুন ভাইরাসগুলো বের হয়ে আসে। এভাবে মাত্র ৩০ মিনিট সময়ের মধ্যে ৩০০ নতুন ভাইরাস সৃষ্টি হতে পারে।উত্তর