নমুনা A হলো ভাইরাস।
ভাইরাস হল অতি আণুবীক্ষণিক অকোষীয় রাসায়নিক বস্তু যা প্রোটিন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত।পোষক দেহের অত্যন্তরে সক্রিয় হয় এবং সংখ্যা বৃদ্ধি করে। পোষক দেহের বাহিরে জড় পদার্থের ন্যায় অবস্থান করে।ভাইরাসে জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান।
জীবের বৈশিষ্ট্যঃ
- এতে DNA বা RNA আছে।
- জীব কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে।
- পরিব্যক্তি দেখা যায়।
- জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়।
জড়ের বৈশিষ্ট্যঃ
- কোষপ্রাচীর, কোষঝিল্লী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সজীব অঙ্গাণু ও বিপাকীয় এনজাইম নেই। তাই এটি অকোষীয় রাসায়নিক বস্তু।
- জৈবনিক কার্যকলাপ সজীব কোষের বাহিরে হতে পারে না।
ভাইরাসের মধ্যে জড় ও জীবীয় উভয় বৈশিষ্ট্য থাকায় একে জীব ও জড়ের সেতুবন্ধন বলা হয়।