উদ্দীপকের অণুজীব A ও B হলো যথাক্রমে ভাইরাস ও ব্যাকটেরিয়া। নিচে অণুজীব দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো-
সাদৃশ্য -
১. ভাইরাস ও ব্যাকটেরিয়া উভয়ই অণুজীব।
২. ভাইরাস ও ব্যাকটেরিয়া উভয়ই উদ্ভিদ, প্রাণী এবং মানুষের মারাত্মক রোগ সৃষ্টি করে।
বৈসাদৃশ্য-
১)ভাইরাস অকোষীয়,ব্যাকটেরিয়া কোষীয়।
২)ভাইরাসে DNA বা RNA যেকোনো একটি আছে,ব্যাকটেরিয়ায় DNA ও RNA উভয়ই আছে।
৩)ভাইরাস সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না,ব্যাকটেরিয়া সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে।
৪)ভাইরাস কেলাসিত করার পর সজীব কোষে প্রবেশ করলে জীবনের লক্ষণ প্রকাশ করে। ব্যাকটেরিয়া কেলাসিত করার পর সজীব কোষে প্রবেশ করলে জীবনের লক্ষণ প্রকাশ করে না।
৫) ভাইরাসে সাইটোপ্লাজম ও কোনো ক্ষুদ্রাঙ্গ নেই,ব্যাকটেরিয়ায়সাইটোপ্লাজম ও কোনো ক্ষুদ্রাঙ্গ আছে।
৬) ভাইরাসে বিপাক ক্রিয়া দেখা যায় না,ব্যাকটেরিয়ায় বিপাক ক্রিয়া দেখা যায়।
৭) ভাইরাসে এনজাইম থাকে না,ব্যাকটেরিয়া এনজাইম থাকে।