শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটির গঠন বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটি হলো সেলুলোজ। সেলুলোজ উদ্ভিদ কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান। প্রায় ১২৫০ হতে ১২৫০০ গ্লুকোজ অণু চেইন আকারে একত্রিত হয়ে সেলুলোজ অণু গঠন করে। এর আণবিক সংকেত (C6H10O5)। এখানে অসংখ্য B-D গ্লুকোজ অণু পরম্পর ẞ-১-৪ কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ গঠন করে। চিত্র: সেলুলোজের একাংশ

HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটির গঠন বর্ণনা করো।

উদ্দীপক

কলয়েড প্রকৃতির একটি উপাদান যা জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। অন্য একটি জৈব পদার্থ যা উদ্ভিদদেহের কোষপ্রাচীরের মূল গাঠনিক উপাদান হিসাবে ভূমিকা রাখে।

Barisal · 2019

উত্তর

এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে সে এনজাইমই হলো কো-এনজাইম।

উত্তর

কলেরা একটি পানিবাহিত রোগ। Vibrio cholerae নামক ব্যাকটেরিয়ার আক্রমণে মানুষের কলেরা রোগ হয়। ব্যাকটেরিয়ার দেহ থেকে নিঃসৃত এন্টারোটক্সিন জাতীয় কলেরাজেন (Choleragen) নামক বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ায় অন্ত্রের প্রাচীরে ব্যথাসহ ক্ষত সৃষ্টি হয়। এ কারণে বমি ও চাল ধোয়া পানির মতো বার বার পায়খানা হতে থাকে। এজন্য রোগীর দেহ থেকে প্রচুর পানি ও লবণ নিঃসরণ ঘটে এবং সোডিয়াম আয়ন পরিশোষণে বাধা দেয়। এর ফলে রোগীর শরীর থেকে পানি ও ইলেকট্রোলাইট সমতা হারায়। দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যাওয়ার ফলে দেহে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটি হলো সেলুলোজ। সেলুলোজ উদ্ভিদ কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান। প্রায় ১২৫০ হতে ১২৫০০ গ্লুকোজ অণু চেইন আকারে একত্রিত হয়ে সেলুলোজ অণু গঠন করে। এর আণবিক সংকেত (C6H10O5)। এখানে অসংখ্য B-D গ্লুকোজ অণু পরম্পর ẞ-১-৪ কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ গঠন করে। চিত্র: সেলুলোজের একাংশ

উত্তর

উদ্দীপকের প্রথম উপাদানটি হলো প্রোটিন। প্রোটিন জীবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। এটা কোষপর্দাসহ কোষীয় বিভিন্ন অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে ব্যবহার হয়। কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং প্রয়োজনে শক্তি উৎপাদন করে। প্রোটিন কোষের প্রোটোপ্লাজম, আবরণী ও অঙ্গাণুসমূহের প্রধান গাঠনিক উপাদান। প্রাণিদেহের পেশি, ত্বক, চুল, শিং, নখ, আঁইশ ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রোটিন দ্বারা গঠিত। দেহে প্রোটিন সংশ্লেষিত হয়ে দেহের বৃদ্ধি ঘটায়। প্রোটিন হরমোন তৈরি করে। হরমোন দেহের জৈব রাসায়নিক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। প্রোটিন এনজাইম তৈরি করে। এনজাইম দেহের সকল রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে। প্রোটিনঘটিত অ্যান্টিবডি ও ইন্টারফেরন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। মানবদেহ পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেনসিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। রক্তের হিমোগ্লাবিন প্রোটিন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। সাপের বিষ ও অনেক উদ্ভিদে বিদ্যমান বিশেষ ধরনের প্রোটিন দেহের প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়। কোষ অভ্যন্তরে বিভিন্ন অণুর পরিবহন, আয়ন স্থানান্তর প্রভৃতি প্রোটিনের মাধ্যমে ঘটে থাকে। রক্তের প্লাজমাপ্রোটিন রক্তের হোমিওস্টেসিস ও কলয়ডাল অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে। কোষে বিদ্যমান প্রোটিন কোষীয় তারল্যতা রক্ষা করে কোষীয় শুষ্কতা থেকে কোষকে রক্ষা করে। উপরিউক্ত আলোচনা দ্বারা বোঝা যায় যে, জীবদেহে প্রোটিনের গুরুত্ব অপরিসীম।
HSCBiology 1st PaperChapter 3: কোষ রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড?

  • লিনোলিক
  • লরিক
  • পামিটিক
  • স্টিয়ারিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম?

কুমিল্লা বোর্ড

  • ট্রিপসিন
  • পেপসিন
  • সেলুলেজ
  • জাইমেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি বিজারিত নিউক্লিওটাইড?

  • ADP
  • NADH2
  • NAD
  • ATP

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অবিজারক চিনি-

  • গ্লুকোজ
  • গ্লিসার্যালডিহাইড
  • সেলুলোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি রিডিউসিং সুগার?

  • গ্লুকোজ
  • স্টার্চ
  • সেলুলোজ
  • গ্লাইকোজেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আংশিক রিডিউসিং সুগার?

  • সুক্রোজ
  • ম্যাল্টোজ
  • গ্লুকোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জীবনের ভাষা (Language of life) বলা হয় কাকে?

  • DNA
  • RNA
  • কার্বোহাইড্রেট
  • প্রোটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোম কী জাতীয় পদার্থ?

  • প্রোটিন
  • লিপিড
  • শর্করা
  • জৈব অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটি?

  • প্রিওনিন
  • সেরিন
  • ট্রিপটোফ্যান
  • লিউসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিউক্লিক অ্যাসিডে বেস ও শর্করার মধ্যে কোন বন্ধনী থাকে?

  • গ্লুকোসাইডিক
  • এস্টার
  • গ্লাইকোলিপিড
  • ফসফোলিপিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হৃদরোগে ব্যবহৃত স্টেরয়েড হলো-

  • আরগোস্টেরল
  • ডিজিট্যালিন
  • স্টিগমাস্টেরল
  • বিটা-সিটোস্টেরল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি বিরল অ্যামিনো অ্যাসিড?

  • অরনিথিন
  • হাইড্রক্সিপ্রোলিন
  • সাইট্রলিন
  • হেমোসেরিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।