শেয়ারFacebookWhatsApp

জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত B অণুটি হলো কোলেস্টেরল। কোলেস্টেরল একটি জটিল মনোহাইড্রেট সেকেন্ডারি অ্যালকোহলিক যৌগ। এটি সাদা, স্ফটিকাকার, পানিতে অদ্রবনীয়, কিন্তু ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবনীয়। জীবদেহে কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- কোলেস্টেরল প্লাজমামেমব্রেনের প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে। এটি যকৃতে তৈরি হয় এবং প্লাজমামেমব্রেন গঠনে সাহায্য করে। অপরদিকে, কোলেস্টেরল বিভিন্ন স্টেরয়েড হরমোন তৈরির সূচনা দ্রব্য হিসেবে কাজ করে। এছাড়া এটি বাইল সল্ট তৈরিতেও সাহায্য করে খাদ্য হজমে ভূমিকা রাখে। দু'প্রকার কোলেস্টেরলের মধ্যে রক্তে HDL-এর মাত্রা বেশি (40 < mg/dl) থাকা ভালো। কোলেস্টেরলের উপকারি দিকের পাশাপাশি কিছু অপকারি দিকও রয়েছে। যেমন- মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে LDL-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে রক্তনালীর প্রাচীরে কোলেস্টেরল জমা হয়ে করোনারি থ্রম্বোসিস বা অ্যাথারোস্ক্লেরোসিস নামক মারাত্মক হৃদরোগ সৃষ্টি হয়। এছাড়া পিত্তথলির পাথর তৈরিতেও এদের ভূমিকা রয়েছে। কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টারিভূত হয়ে মোম গঠন করে থাকে। এটি লিপোপ্রোটিনের সাথে যুক্ত হয়ে মানুষের রক্তে প্রবাহিত হয়। সুতরাং আলোচনা থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের B অণু তথা কোলেস্টেরল জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল

জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ করো।

Chittagong · 2019

উত্তর

সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি যেসব ট্রাইগ্লিসারাইড সাধারণ তাপমাত্রায় (২০° সে.) কঠিন থাকে, সেগুলোকে চর্বি বলে।

উত্তর

এনজাইমের কার্যকারিতায় Inducd Fit মতবাদের প্রয়োজনীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে, এনজাইমের অ্যাকটিভ সাইট- এ সাবস্ট্রেট সঠিকভাবে "Fill" হয় না। এসব ক্ষেত্রে, সাবস্ট্রেট অ্যাকটিভ সাইট-এ সংযুক্ত হলে পুরো এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায় এবং এনজাইম সাবস্ট্রেটকে সঠিকভাবে অ্যাকটিভ সাইট-এ "Fill" করে নেয়। একে বলা হয় "Induced fit"। এনজাইম-সাবস্ট্রেট এর কার্যকরী শক্তি কম। তাই কম কার্যকরী শক্তিসম্পন্ন সাবস্ট্রেট অণু এনজাইমের সাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যায়।

উত্তর

উদ্দীপকে A অণুটি হলো সুক্রোজ। রাসায়নিকভাবে এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এক অণু সুক্রোজ গঠন করে। সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকরাইড তথা α\alpha- D গ্লুকোজের ১নং কার্বনের OH এবং ẞ-D ফ্রুক্টোজের ২নং কার্বনের OH এর মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয় এবং ১ অণু পানি. (H₂O) অপসারিত হয়। ফলে কার্বন দুটির মধ্যে একটি গ্লাইকোসাইডিক বন্ধনী বা অক্সিজেন ব্রিজ (-O-) গঠিত হয়ে সুক্রোজ সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত B অণুটি হলো কোলেস্টেরল। কোলেস্টেরল একটি জটিল মনোহাইড্রেট সেকেন্ডারি অ্যালকোহলিক যৌগ। এটি সাদা, স্ফটিকাকার, পানিতে অদ্রবনীয়, কিন্তু ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবনীয়। জীবদেহে কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- কোলেস্টেরল প্লাজমামেমব্রেনের প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে। এটি যকৃতে তৈরি হয় এবং প্লাজমামেমব্রেন গঠনে সাহায্য করে। অপরদিকে, কোলেস্টেরল বিভিন্ন স্টেরয়েড হরমোন তৈরির সূচনা দ্রব্য হিসেবে কাজ করে। এছাড়া এটি বাইল সল্ট তৈরিতেও সাহায্য করে খাদ্য হজমে ভূমিকা রাখে। দু'প্রকার কোলেস্টেরলের মধ্যে রক্তে HDL-এর মাত্রা বেশি (40 < mg/dl) থাকা ভালো। কোলেস্টেরলের উপকারি দিকের পাশাপাশি কিছু অপকারি দিকও রয়েছে। যেমন- মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে LDL-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে রক্তনালীর প্রাচীরে কোলেস্টেরল জমা হয়ে করোনারি থ্রম্বোসিস বা অ্যাথারোস্ক্লেরোসিস নামক মারাত্মক হৃদরোগ সৃষ্টি হয়। এছাড়া পিত্তথলির পাথর তৈরিতেও এদের ভূমিকা রয়েছে। কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টারিভূত হয়ে মোম গঠন করে থাকে। এটি লিপোপ্রোটিনের সাথে যুক্ত হয়ে মানুষের রক্তে প্রবাহিত হয়। সুতরাং আলোচনা থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের B অণু তথা কোলেস্টেরল জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCBiology 1st PaperChapter 3: কোষ রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড?

  • লিনোলিক
  • লরিক
  • পামিটিক
  • স্টিয়ারিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম?

কুমিল্লা বোর্ড

  • ট্রিপসিন
  • পেপসিন
  • সেলুলেজ
  • জাইমেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি বিজারিত নিউক্লিওটাইড?

  • ADP
  • NADH2
  • NAD
  • ATP

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অবিজারক চিনি-

  • গ্লুকোজ
  • গ্লিসার্যালডিহাইড
  • সেলুলোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি রিডিউসিং সুগার?

  • গ্লুকোজ
  • স্টার্চ
  • সেলুলোজ
  • গ্লাইকোজেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আংশিক রিডিউসিং সুগার?

  • সুক্রোজ
  • ম্যাল্টোজ
  • গ্লুকোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জীবনের ভাষা (Language of life) বলা হয় কাকে?

  • DNA
  • RNA
  • কার্বোহাইড্রেট
  • প্রোটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোম কী জাতীয় পদার্থ?

  • প্রোটিন
  • লিপিড
  • শর্করা
  • জৈব অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটি?

  • প্রিওনিন
  • সেরিন
  • ট্রিপটোফ্যান
  • লিউসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিউক্লিক অ্যাসিডে বেস ও শর্করার মধ্যে কোন বন্ধনী থাকে?

  • গ্লুকোসাইডিক
  • এস্টার
  • গ্লাইকোলিপিড
  • ফসফোলিপিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হৃদরোগে ব্যবহৃত স্টেরয়েড হলো-

  • আরগোস্টেরল
  • ডিজিট্যালিন
  • স্টিগমাস্টেরল
  • বিটা-সিটোস্টেরল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি বিরল অ্যামিনো অ্যাসিড?

  • অরনিথিন
  • হাইড্রক্সিপ্রোলিন
  • সাইট্রলিন
  • হেমোসেরিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।