উদ্দীপকের পলিস্যাকরাইড এর সাথে উদ্ভিদদেহে সঞ্চিত পলিস্যাকারাইডের মিল ও অমিল রয়েছে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পলিস্যাকারাইডটি হলো গ্লাইকোজেন এবং উদ্ভিদদেহে সঞ্চিত পলিস্যাকারাইড হলো স্টার্চ। গ্লাইকোজেন ও স্টার্চের মধ্যে বহু মিল-অমিল রয়েছে। গ্লাইকোজেন ও স্টার্চ উভয়ই কার্বোহাইড্রেট যৌগ। প্লাইকোজেন ও স্টার্চ উভয়ই জীবদেহে সঞ্চিত খাদ্যরূপে জমা (প্রাণিদেহে গ্লাইকোজেন ও উদ্ভিদদেহে স্টার্চ) থাকে এবং শ্বসনের সময় প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে ব্যায়িত হয়। গ্লাইকোজেন ও স্টার্চ উভয় যৌগই অসংখ্য গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। উভয়ই সাদা পাউডার জাতীয় জৈব-রাসায়নিক পদার্থ। গ্লাইকোজেন 'ও স্টার্চের মধ্যে বেশ কিছু অমিল রয়েছে। গ্লাইকোজেন প্রাণিদেহের সঞ্চিত খাদ্য হিসেবে যকৃত ও মাংসপেশিতে পাওয়া যায়; অপরদিকে স্টার্চ উদ্ভিদদেহের সঞ্চিত খাদ্য হিসেবে ধান, গম, আলু, গম বীজ ইত্যাদিতে পাওয়া যায়। গ্লাইকোজেন অ্যামাইলোপেকটিনের মতো শাখান্বিত শৃঙ্খলযুক্ত; অন্যদিকে অ্যামাইলোপেকটিন ও অ্যামাইলেজ এ দুটি অংশ নিয়ে স্টার্চ গঠিত। গ্লাইকোজেন ঠান্ডা পানিতে দ্রবণীয় কিন্তু স্টার্চ গরম পানিতে দ্রবণীয়। গ্লাইকোজেন আয়োডিনের সংস্পর্শে লালচে বেগুনী বর্ণ ধারণ করে আর স্টার্চ আয়োডিনের সংস্পর্শে নীল বর্ণ ধারণ করে। গ্লাইকোজেন অধিক শাখা-প্রশাখাযুক্ত হলেও স্টার্চ কম শাখা- প্রশাখাযুক্ত হয়। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে, গ্লাইকোজেন ও স্টার্চের মধ্যে অনেক মিল ও অমিল রয়েছে।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের পলিস্যাকরাইড এর সাথে উদ্ভিদদেহে সঞ্চিত পলিস্যাকারাইডের মি…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর