উদ্দীপকের কাঁচামাল তৈরির প্রক্রিয়াটি বর্ণনা কর ৷
উত্তর: উদ্দীপকের ইক্ষু উদ্ভিদের কাঁচামাল তৈরির প্রক্রিয়াটি হল হ্যাচ-স্ক্যাক চক্র বা C4 cycle। নিম্নলিখিত পর্যায়ে এই গতিপথ (চক্র) সমাপ্ত হয় : ১। মেসোফিল কোষে অবস্থিত ফসফোইনল পাইরুভিক অ্যাসিড (৩ কার্বন) এর সাথে বায়ুস্থ CO2 (HCO3 হিসেবে অংশগ্রহণ করে) মিলিত হয়ে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। কার্বোক্সিলেজ এনজাইম এ বিক্রিয়ায় সহযোগিতা করে। ২। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরে ম্যালিক অ্যাসিড অথবা অ্যাস্পার্টিক অ্যাসিড (৪ কার্বন)-এ পরিণত হয়। ডিহাইড্রোজিনেজ এনজাইম এ বিক্রিয়ায় সহযোগিতা করে। এখানে NADPH + H [গণিত] যুক্ত হয়ে NADP তৈরি করে। প্রথম স্থায়ী পদার্থ ৪-কার্বনবিশিষ্ট বলে এই চক্রকে C, চক্র বলা হয়। ৩। ম্যালিক অ্যাসিড বা অ্যাম্পার্টিক অ্যাসিড মেসোফিল কোষ থেকে প্লাসমোডেসমাটা দিয়ে বান্ডলসীথ কোষে প্রবেশ করে। ৪। বান্ডলসীথ কোষে ম্যালিক অ্যাসিড বা অ্যাস্পার্টিক অ্যাসিড এক অণু CO, উৎপন্ন করে ৩-কার্বনবিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এ বিক্রিয়ায় NADP অংশগ্রহণ করে এবং NADPH + H তৈরি হয়। উৎপন্ন CO, সরাসরি C চক্রে (ক্যালভিন চক্র) প্রবেশ করে (অর্থাৎ রাইবুলোজ ১, ৫-বিসফসফেট কর্তৃক গৃহীত হয়) এবং চক্রটি এখানে সুসম্পন্ন হয়। এ বিক্রিয়ায় ডিকার্বোক্সিলেজ এনজাইম সহযোগিতা করে । ৫। পাইরুভিক অ্যাসিড বান্ডলসীথ কোষ থেকে প্লাসমোডেসমাটা দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করে। ৬। পাইরুভিক অ্যাসিড মেসোফিল কোষে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহযোগিতায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পুনঃউৎপাদন করে এবং চক্রটি চালু থাকে। এখানে একটি ATP থেকে একটি ADP তৈরি হয়।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের কাঁচামাল তৈরির প্রক্রিয়াটি বর্ণনা কর ৷
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর