প্রক্রিয়া-১ এবং প্রক্রিয়া-২ এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়া-১ দ্বারা বিপাকীয় শক্তি ব্যতীত খনিজ লবণ শোষণ অর্থাৎ নিষ্ক্রিয় পরিশোষণ এবং প্রক্রিয়া-২ দ্বারা বিপাকীয় শক্তির সাহায্যে খনিজ লবণ শোষণ অর্থাৎ সক্রিয় পরিশোষণ বোঝানো হয়েছে। এ প্রক্রিয়া দুটি খনিজ লবণ পরিশোষণের ভিন্নধর্মী দুটি প্রক্রিয়া হওয়ায় এদের মধ্যে তেমন কোনো সাদৃশ্য নেই। তথাপি এ প্রক্রিয়া দুটির কার্যগত সাদৃশ্য হলো উভয় প্রক্রিয়াই খনিজ লবণ পরিশোষণ করে থাকে। সক্রিয় পরিশোষণ ও নিষ্ক্রিয় পরিশোষণের বৈসাদৃশ্য নিচে বিশ্লেষণ করা হলো- ১. বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগে সক্রিয় পরিশোষণ ঘটলেও নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। ২. সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায়; কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায় না। ৩. সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) এর শোষণ একই সঙ্গে ঘটে; নিষ্ক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) একই সঙ্গে শোষিত হয় না। ৪. সক্রিয় শোষণে বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়; নিষ্ক্রিয় শোষণে কোনো বাহক আয়ন বা অণুর প্রয়োজন হয় না । ৫. সক্রিয় পরিশোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নেই।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল
প্রক্রিয়া-১ এবং প্রক্রিয়া-২ এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর