উদ্দীপকের চিত্রটির গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রটি হলো ক্লোরোপ্লাস্ট । নিচে এর গঠন ব্যাখ্যা করা হলো: আবরণীঃ ক্লোরোপ্লাস্ট দুটি পর্দা দিয়ে গঠিত । স্ট্রোমাঃ ক্লোরোপ্লাস্টিডের ভিতরের স্বচ্ছ জেলির মতো তরলকে ধাত্র বা স্ট্রোমা বলে। স্ট্রোমার মধ্যে শ্বেতসার, প্রোটিন দানা, রাইবোজোম, DNA, RNA, উৎসেচক, তৈলবিন্দু, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। স্ট্রোমার মধ্যে চাকতির মতো অসংখ্য অংশ স্তরে স্তরে সাজানো থাকে । এদের একত্রে গ্রানা বলে। থাইলাকয়েড প্রতিটি ক্লোরোপ্লাস্ট এ ৪০ থেকে ৬০ টি গ্রানা থাকে। গ্রানা গুলো পরস্পর সমান্তরালে সজ্জিত, একক পর্দাবৃত, একাধিক চ্যাপটা থলির মতো বস্তু বা থাইলাকয়েড দ্বারা গঠিত। ATP- synthases: থাইলাকয়ড ঝিল্লি অসংখ্য গোল বস্তু ধারণ করে এদের ATP-synthases বলে। এতে ATP তৈরির সব এনজাইম থাকে। ফটোসিন্থেটিক ইউনিটঃ থাইলাকয়েড ঝিল্লিতে ফটোসিন্থেটিক ইউনিট থাকে। এতে ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, ক্যারোটিন, জ্যান্থোফিলের অণু অবস্থান করে।এছাড়া ফসফোলিপিড, কুইনোন ও বিভিন্ন এনজাইম থাকে [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটির গঠন বর্ণনা করো।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর