উদ্দীপকের অঙ্গাণুটি কীভাবে জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট, এটি জীবজগতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি একটি কোষ অঙ্গাণু এবং সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল ধারণ করে, তাই একে ক্লোরোপ্লাস্ট বলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা কোরোপ্লাস্টের প্রধান কাজ। এতে ফটোফসফোরাইলেশন অর্থাৎ, সূর্যের আলোর সহায়তায় ADP কে ATPতে রূপান্তর করে। প্রোটিন ও নিউক্লিক এসিড তৈরি করে।কিছু RNA ও ফ্যাটি এসিড সংশ্লেষণ করে। এদের DNA থাকায় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এ অংশ নেয়। ফটোরেসপিরেশন বা আলোক শ্বসন ঘটায়। একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমেই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ হয়। এ কাজটি ক্লোরোপ্লাস্ট করে। এছাড়া ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুর কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ক্লোরোপ্লাস্ট প্রাণিকুলের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন সরবরাহ করে জীবজগতকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এছাড়া ক্লোরোপ্লাস্ট এর সাহায্যে প্রস্তুতকৃত খাদ্য শর্করা উদ্ভিদে সঞ্চিত থাকে। যা প্রাণিকুলের খাদ্যের একমাত্র উৎস। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ক্লোরোপ্লাস্ট জীবজগতের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গাণুটি কীভাবে জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর