উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পর্যায়ে তৈরি উৎপাদক থেকে কীভাবে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দিপকের বিক্রিয়াটি অবাত শ্বসনের । ঈস্ট এবং কতিপয় ব্যাকটেরিয়াতে এই প্রক্রিয়া ঘটে। এখানে অবাত শ্বসন প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না বা, অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। যেমন : [চিত্র] অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়; যথা : ১। গ্লাইকোলাইসিস ও ২। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল অথবা ল্যাক্টীক এসিড সৃষ্টির সময় অ্যাসিটেন্ডিহাইড তৈরি হয় । শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল ও CO2 অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল দুই ধাপে উৎপন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড এক অণু CO2 বের করে দিয়ে অ্যাসিটেন্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিটেন্ডিহাইড, NADH + H হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল (ইথাইল অ্যালকোহল) উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়। বিক্রিয়াটি নিম্নরূপঃ [চিত্র] সুতরাং দেখা যাচ্ছে যে শ্বসনের দ্বিতীয় পর্যায়ে একসময়য় কার্বোক্সিলেজ এনজাইমের প্রভাবে পাইরুভিক অ্যাসিড এক অণু CO2 বের করে দিয়ে অ্যাসিটেন্ডিহাইড উৎপন্ন করে।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পর্যায়ে তৈরি উৎপাদক থেকে কীভাবে অ্যাসিট…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়; যথা : ১। গ্লাইকোলাইসিস ও ২। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ।
পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল অথবা ল্যাক্টীক এসিড সৃষ্টির সময় অ্যাসিটেন্ডিহাইড তৈরি হয় । শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল ও CO2 অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল দুই ধাপে উৎপন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড এক অণু CO2 বের করে দিয়ে অ্যাসিটেন্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিটেন্ডিহাইড, NADH + H হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল (ইথাইল অ্যালকোহল) উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়। বিক্রিয়াটি নিম্নরূপঃ
সুতরাং দেখা যাচ্ছে যে শ্বসনের দ্বিতীয় পর্যায়ে একসময়য় কার্বোক্সিলেজ এনজাইমের প্রভাবে পাইরুভিক অ্যাসিড এক অণু CO2 বের করে দিয়ে অ্যাসিটেন্ডিহাইড উৎপন্ন করে।উত্তর