উদ্দীপকের সঞ্চয়কৃত পদার্থের এককের গঠনচিত্র বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদ কর্তৃক সঞ্চয়কৃত খাদ্য উপাদান হলো স্টার্চ। নিচে এর গঠনচিত্র বর্ণনা করা হলো- প্রাকৃতিক স্টার্চ অ্যামাইলোজ (১৫-২০%) এবং অ্যামাইলো পেকটিনের (৮০-৮৫%) সমন্বয়ে গঠিত। উভয়েই গ্লুকোজের পলিমার এবং দীর্ঘ চেইনযুক্ত। অ্যামাইলোজ শাখাহীন হলেও অ্যামাইলোপেকটিন শাখাযুক্ত। অ্যামাইলোজ সাধারণত ২০০ হতে ১,০০০ এবং অ্যামাইলোপেকটিনে ২,০০০ হতে ১,০০,০০০ গ্লুকোজ অণু থাকে। অ্যামাইলোজে [গণিত] D গ্লুকোজ অণুগুলো পরস্পর ১-৪ স্থানে সংযুক্ত হয়। তবে অ্যামাইলোপেকটিনের গ্লুকোজ অণুগুলো ১-৪ বন্ধন ছাড়াও [গণিত] ১-৬ বন্ধনের যুক্ত হয়ে শাখা গঠন করে। স্টার্চের দীর্ঘ অণু বিভিন্ন আকৃতি ও আয়তনের স্থায়ী কণিকা গঠন করে থাকে। স্টার্চ আণুবীক্ষণিক এবং প্রজাতি বিশেষে কণিকার গঠনে পার্থক্য থাকে। যেমন- গোল আলুর স্টার্চ কণিকা বৃহত্তম আর চালের স্টার্চ কণিকা ক্ষুদ্রতম।
HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের সঞ্চয়কৃত পদার্থের এককের গঠনচিত্র বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর