উদ্দীপকের উদ্ভিদের বিকৃত মূলের গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এর মূলের গঠন নিচে চিত্রসহ দেয়া হল : প্রাথমিক পর্যায়ে Cycas-এর প্রধান মূল থাকে। তবে ইহা স্বল্পস্থায়ী কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতিরএসব মূলকে কোরালয়েড মূল (coralloid root ) বা রুট টিউবারকল বলে। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্যকর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে, এ অংশকে শৈবাল স্তর বলে। [চিত্র] চিত্রঃ Cycas-এর কোরালয়েড মূল
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকের উদ্ভিদের বিকৃত মূলের গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ Cycas-এর কোরালয়েড মূলউত্তর