উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম পদ্ধতিটিতে উদ্ভিদের বিভিন্ন বিভাজনক্ষম অঙ্গ থেকে একটি বিশেষ কৃত্রিম পদ্ধতির মাধ্যমে অণুচারা উৎপন্ন করা হয়া টিস্যু কালচার প্রক্রিয়াকে নির্দেশ করে। টিস্যু কালচার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর থেকে কৃষিক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হয়েছে। কৃষিক্ষেত্রে এ পদ্ধতির সুবিধাসমূহ হলো: ১। একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ হতে স্বল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্যসম্পন্ন বহু চারা সৃষ্টি করা যায়। ২। সহজে রোগমুক্ত, বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা সম্ভব। ৩। ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়া যায়। ৪। সঠিক বীজ সংগ্রহ ও মজুত করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। ৫। কলমে অক্ষম উদ্ভিদের চারা উৎপাদন। ৬। অল্প পরিসরে অধিক চারা উৎপাদন। ৭। উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন। ৮। অতি সন্তায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। ৯। বিদেশী জাতের উদ্ভিদ থেকে দেশী আবহাওয়া উপযোগী জাত সৃষ্টি করা। ১০। যে সমস্ত উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না সেগুলোর চারা প্রাপ্তি ও স্বল্প খরচে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। ১১। বিলুপ্তপ্রায় উদ্ভিদ পুনঃউৎপাদন ও সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল…
উদ্দীপক

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর