অর্থনৈতিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে “A” ও “B” এর ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের A ও B হলো যথাক্রমে ভাইরাস ও ব্যাকটেরিয়া।ভাইরাস ও ব্যকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব দেয়া হল : ১।বসন্ত, পোলিও, প্লেগ এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। ২। ভাইরাস হতে 'জন্ডিস' রোগের টিকা তৈরি করা হয়।। ৩। কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফায ভাইরাস ব্যবহার করা হয়। ৪। ভাইরাসকে বর্তমানে বহুল আলোচিত 'জেনেটিক প্রকৌশল'-এ বাহক হিসেবে ব্যবহার করা হয়। ৫। ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। ৬। কতিপয় ক্ষতিকারক কীটপতঙ্গ দমনেও ভাইরাসের ভূমিকা উল্লেখ করার মতো। যুক্তরাষ্ট্রে NPV (Nuclear Polylhydrosis Virus) কে কীট পতঙ্গনাশক হিসেবে প্রয়োগ করা হয়। ৭। ফায ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে। ৮। টিউলিপ ফুল (Tulipa gesneriana): লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা সাদা দাগ পড়ে। একে ব্রোকেন টিউলিপ বলে। এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্য বেড়ে যায়। ৯ । অস্ট্রেলিয়ার খরগোসের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফসলের চরম ক্ষতি হচ্ছিল। Myxovirus-এর সাহায্যে খরগোস নিধন করে তাদের সংখ্যা কমানো হয়েছে। (ক) চিকিৎসা ক্ষেত্রে। ১। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। ২। প্রতিষেধক টিকা তৈরিতে। ব্যংকটেরিয়া হতে কলেরা, টাইফয়েড, যক্ষ্মা প্রভৃতি রোগের প্রতিষেধক প্রস্তুত করা হয়। ডিপিটি (ডিফথেরিয়া, গুপিংকাশি ও ধনুষ্টংকার) রোগের টিকা বা প্রতিষেধকও ব্যাকটেরিয়া হতে প্রস্তুত করা হয়। ৩। মাটির উর্বরতা বৃদ্ধিতে। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। মাটির জৈব পদার্থ সজ্জায় ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ ভূমিকা আছে। ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবেও কাজ করে। নানাবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করে থাকে। ৪। নাইট্রোজেন সংবন্ধনে। Gotohacter Pseudomonas, Clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। Phobinm ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। বাংলাদেশে মসুর ডালের মূলে নাউউল তৈরি করে Rhizobium গণের তিনটি প্রজাতি। এগুলো হলো R hangladeshanse Rhine এবং R. fera বাং ৫। নাইট্রিফিকেশন: অ্যামোনিয়াকে (NH₁) নাইট্রেট-এ (NO) পরিণত করাকে বলা হয় নাইট্রিফিকেশন। এদেরকে নাইট্রিফাইং (nitrifying) ব্যাকটেরিয়া বলা হয়। [NH. NO, NO ৬। পতঙ্গনাশক হিসেবে। কতিপয় ব্যাকটেরিয়া (যেমন-Bacillus thuringiasis) বিভিন্ন প্রকার পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যাবহার করা হয়। ৭। পশু খাদ্য বা সিলেজ তৈরি। কৃষিক্ষেত্রে এবং দুগ্ধ শিল্পে পশুর অবদান উল্লেখযোগ্য। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত খড় জাতীয় পদার্থকে খণ্ড খণ্ড করে কেটে পানি মিশ্রিত করে Lactobacillus sp. এর কার্যকারিতায় পশুখাদ্য বা সিলেজ তৈরি হয়। Yeast মিশ্রিত খাদ্য খাওয়ালে গাভীর দুধের গুণগত মান বৃদ্ধি পায়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
অর্থনৈতিক গুরুত্বের দৃষ্টিকোণ থেকে “A” ও “B” এর ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর