শিল্পক্ষেত্রে অণুজীব 'K [গণিত] এর ভূমিকা লেখ।
উত্তর: উদ্দীপকের কলেরা রোগের জন্য দায়ী K অনুজীব হল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো একটি আদিকোষী জীব । এদের কোন ঝিল্লিবদ্ধ অজ্ঞানু থাকে না । এদের নিউক্লিয়াস, মাইটোকনড্রিয়া ,ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি কমপ্লেক্স , লাইসোজোম কোনটিই নেই কেবলমাত্র রাইবসোম আছে। ব্যাকটেরিয়া অত্যন্ত ক্ষুদ্রকার এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব অনেক বেশি। যা নিম্নরূপ: ১. চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে: বিভিন্ন শিল্প ও বাণিজ্য ক্ষেত্র যেমন চা -কফি , তামাক প্রভৃতি প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২.দুগ্ধজাত শিল্পে: দুগ্ধ জাত শিল্পে দুধ হতে মাখন, দই,পনির, ঘো, ছানা ইত্যাদি তৈরিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ৩.পাট শিল্পে: পাটের আঁশ পৃথক করার জন্য ব্যাকটেরিয়ার পচন কে প্রধান কাজ হিসেবে ধরা হয়। ৪.চামড়াশিল্পে: চামড়া হতে লোম ছাড়ানোর জন্য ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম। ৫.বায়ো গ্যাস বা জৈব গ্যাস তৈরিতে: হেভি মেটাল পৃথক করনে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬.টেস্টিং সল্ট প্রস্তুতকরনে: টেস্টিং সল্ট প্রস্তুত করতেও ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। যা খাবার কে সুস্বাদু ও মুখরোচক করে। ৭.বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রস্তুতকরনে: ভিনেগার , ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটোন ইত্যাদি দিয়ে রাসায়নিক দ্রব্য প্রস্তুত করনের ক্ষেত্রেও শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় যে, শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার ব্যাবহার অনেক বহুল। যা শিল্প ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
শিল্পক্ষেত্রে অণুজীব 'K এর ভূমিকা লেখ।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: লাইটিক চক্র
২. সংখ্যাবৃদ্ধি পর্যায়: ভাইরাস DNA ও প্রোটিন আবরণ গঠন এবং নতুন ভাইরাস গঠন পর্যন্ত এ পর্যায়ের বিস্তৃতি।
i) অতি অল্প সময়ের মধ্যে ভাইরাস DNA ব্যাকটেরিয়ামের এনজাইমকে এমনভাবে সংঘটিত করে যে তখন সেই কোষের ব্যাকটেরিয়ামের মধ্যে বেশি বেশি শুধু ভাইরাসের DNA এবং সেই সাথে প্রোটিন আবরণ তৈরি হতে থাকে।
ii) শেষ পর্যায়ে DNA ও প্রোটিন আবরণ মিলে নতুন ভাইরাস সৃষ্টি করে।
৩. বিগলন পর্যায়: ব্যাকটেরিয়ামের কোষপ্রাচীর ছিন্ন করে নতুন ভাইরাসগুলোর বের হয়ে আসাকে বিগলন পর্যায় বলে ।
i) সর্বশেষে ব্যাকটেরিয়ামের কোষ ছিন্ন করে নতুন ভাইরাসগুলো বের হয়ে আসে। এভাবে মাত্র ৩০ মিনিট সময়ের মধ্যে ৩০০ নতুন ভাইরাস সৃষ্টি হতে পারে।উত্তর