জিন প্রকৌশল ও পরিবেশ ব্যবস্থাপনায় উদ্দীপকের এর বহুবিধ ব্যবহার আছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দিপকের আলোকে, 'P [গণিত] হচ্ছে আণুবীক্ষণিক ও কোষীয় অর্থাৎ এটি ব্যাকটেরিয়া। জিন প্রকৌশল পরিবেশ ব্যবস্থাপনায় এর বহুবিধ ব্যবহার লক্ষণীয়। কোনো জীব থেকে কাঙ্ক্ষিত কোনো জিন পৃথক করে নিয়ে অন্য কোনো কাঙ্ক্ষিত জীবকোষে প্রতিস্থাপন করাই হলো বা জিন প্রকৌশল। আর যেসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশকে নিয়ন্ত্রণে রাখা যায় বা দূষক উপাদানসমূহকে পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করা যায় তাকে পরিবেশ ব্যববস্থাপনা বলে। বহুবিধ ব্যবহার সমূহ: ক. জিন প্রকৌশল এর ক্ষেত্রে- ১. কৃষি ক্ষেত্রে: ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদনে সক্ষম। Bacillus thuringiensis নামক ব্যাকটেরিয়া থেকে একটি জিন যোগ করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা তৈরি হয়। তাছাড়াও, উদ্ভিদের গুণগত মান উন্নয়নে Agrobacterium tumefaciens, সুপার রাইস বা গোল্ডেন রাইস তৈরিত, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, নাইট্রোজেন সংবন্ধনে, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে, বীজহীন ফল সৃষ্টিতে, ক্ষতিকারক কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টিতে ভূমিকা রাখে। ২. জিন প্রযুক্তিতে: উদ্ভিদ ও প্রাণিদেহে ভাইরাস জীবাণু সনাক্তকরণে, বিভিন্ন টিউমার কোষকে চিহ্নিত করতে নির্দিষ্ট অ্যান্টিবডির উৎপাদন ও সঠিক জায়গায় প্রেরণ, জিনগত বিভিন্ন রোগ সণাক্তকরণ ও নিরাময়, বিভিন্ন প্রকার জীবাণুকে জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষায় বা সন্ত্রাসী কাজে ব্যবহার। ৩. চিকিৎসা ক্ষেত্রে: ইনসুলিন তৈরিতে Escherichia coli ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। ৪. শিল্পক্ষেত্রে: শিল্পক্ষেত্রে অনুজীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে জৈব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ওষুধের গুণগত ও পরিমাণগত উৎপাদন বাড়ানো, বিভিন্ন জৈব অ্যাসিড উৎপাদন অ্যালকোহল উৎপাদন, গোবরসহ বিভিন্ন আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদন, ইউরেনিয়াম, কপার প্রভৃতি খনির সন্ধানে, জৈব শক্তি উৎপাদন এ ব্যবহৃত হয়। খ. পরিবেশ রক্ষায়: ১. কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য: মনুষ্যসৃষ্ট জাল ও বর্জ্য ধ্বংস ও পরিবেশ নির্মল করার কাজে অনুজীবের ব্যবহার, কল-কারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রশমন ঘটানোর জন্য অনুজীবের ব্যবহার। Saccharomyces cerevisiae. ২. জিন ব্যাংক স্থাপনের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করা। ৩. সমুদ্রে তেল নির্গমন: Pseudomonas, Nocardia, Mycobacteria ইত্যাদি বিশেষভাবে ভূমিকা রাখে। ৪. পয়ঃবর্জ্য বা সিউয়েজ আত্তীকরণ: তলানি সার হিসেবে ব্যবহার করতে একটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হলো Zooglea ramigera. জিন প্রকৌশল এবং পরিবেশ ব্যবস্থাপনায় ব্যাকটেরিয়া উপরের আলোচনার অবিচ্ছেদ্য অংশ। ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে এর উপকারিতা গুলো বিজ্ঞানীরা যথার্থভাবে কাজে লাগিয়েছেন। যার প্রয়োগে পুরো বিশ্বজুড়ে ব্যাকটেরিয়া জিন প্রকৌশল এবং পরিবেশ ব্যবস্থাপনায় অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখতে সক্ষম।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
জিন প্রকৌশল ও পরিবেশ ব্যবস্থাপনায় উদ্দীপকের এর বহুবিধ ব্যবহার আছে-…
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর