আকারের ভিত্তিতে 'B [গণিত] অণুজীব গোষ্ঠীর শ্রেণিবিন্যাস কর।
উত্তর: উদ্দীপকের আলোকে, 'B [গণিত] অনুজীবটি হচ্ছে ব্যাকটেরিয়া। আকারের ভিত্তিতে এদের শ্রেণীবিন্যাস করা যায়। উদ্দীপকের আলোকে পেপটিডোগ্লাইকান নির্মিত কোষ প্রাচীর অনুজীব অর্থাৎ ব্যাকটেরিয়ার আকৃতিগত শ্রেণীবিন্যাস নিম্নে দেওয়া হল: ১. কক্কাস: যে সব ব্যাকটেরিয়ার কোষের আকৃতি প্রায় গোলাকার তাদেরকে কক্কাস বলে। যেমন: ক.মাইক্রোকক্কাস: গোলাকার এবং একাকী থাকে। উদাহরণ- Micrococcus dentrificans. খ.ডিপ্লোকক্কাস: গোলাকার এবং জোড়ায় জোড়ায় থাকে। উদাহরণ- Diplococcus গ.স্ট্রেপটোকক্কাস: দেখতে গোলাকার এবং চেইন এর মত। উদাহরণ- Streptococcus lactis. ২. ব্যাসিলাস: দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে। ক.মনোব্যাসিলাস: দন্ডাকৃতির এবং এককভাবে বসবাস করে। যথা- Bacillus albus. খ.ডিপ্লোব্যাসিলাস: দন্ডাকৃতির এবং জোড়ায় জোড়ায় অবস্থান করে। যথা- Corynebacterium diptheriae. গ.স্ট্রেপটোব্যাসিলাস: দুইয়ের অধিক দন্ডাকার ব্যাকটেরিয়া একত্রিত হয়ে সূত্রাকার আকার ধারণ করে।যথা- Bacillus tuberculosis. ৩. স্পাইরিলাম: কুন্ডলাকৃতির ব্যাকটেরিয়াকে স্পাইরিলাম বলে। উদাহরণ- Spirillum minus. ৪. ৪. পলিমরফিক: কোনো প্রকার সুনির্দিষ্ট আকার আকৃতিবিহীন ব্যাকটেরিয়াকে পলিমরফিক বলে। যেমন- Rhizobium. ৫. স্টিলেট: তারকাকার ন্যায় আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়াকে স্টিলেট ব্যাকটেরিয়া বলে। যেমন- Stelle sp. ৬. স্কয়ার: এর ধরনের ব্যাকটেরিয়া চার বাহুবিশিষ্ট ও বর্গাকার হয়ে থাকে। যেমন- Haloquadratium walsbyi. ৭. ফিলামেন্টাস: এগুলো দেখতে সূত্রাকৃতির গঠন বিশিষ্ট। যেমন- Candidatus savagella.
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
আকারের ভিত্তিতে 'B অণুজীব গোষ্ঠীর শ্রেণিবিন্যাস কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর