উদ্দীপকের A কে 'জীব ও জড়ের মধ্যবর্তী সেতুবন্ধন' বলা হয়- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা ভাইরাসকে নির্দেশ করা হয়েছে। ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী সেতুবন্ধন বলা হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- ভাইরাস অতি আণুবীক্ষণিক অকোষীয় বস্তু যা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। ভাইরাসের মধ্যে জীবীয় এবং জড় উভয় বৈশিষ্ট্যই লক্ষ করা যায়। ভাইরাস সজীব কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে, পাশাপাশি এদের মধ্যে প্রকরণ সৃষ্টি ও পরিব্যপ্তি ঘটতেও দেখা যায়। এসব জীবীয় বৈশিষ্ট্য। আবার, সজীব কোষের বাইরে ভাইরাস কোনো জৈবিক কার্যকলাপ ঘটাতে পারে না এবং এদের কোনো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, বিপাকীয় এনজাইম কিছুই থাকে না- যেগুলো জড় বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, জীব ও জড় উভয় প্রকার বৈশিষ্ট্য ভাইরাসে পরিলক্ষিত হয় বলেই A অর্থাৎ ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী সেতুবন্ধন।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকের A কে 'জীব ও জড়ের মধ্যবর্তী সেতুবন্ধন' বলা হয়- বিশ্লেষণ …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর