লিমার জ্বরের লক্ষণগুলো বর্ণনা কর।
উত্তর: লিমার ডেঙ্গু জ্বর হয়েছে, রক্তের অঅণুচক্রিকা অতিরিক্ত কমে যাওয়ার লক্ষণ ডেঙ্গু জ্বরের লক্ষণ। ডেঙ্গু রোগের কারণঃ ডেঙ্গু একটি ভাইরাস গঠিত রোগ। এই ভাইরাসের নাম ফ্ল্যাভিভাইরাস বা ডেঙ্গী ভাইরাস। এটি একটি RNA ভাইরাস। এই ভাইরাসের বাহক হলো Aedes aegypti L. নামক মশকী (স্ত্রী মশা) আর এর পোষক দেহ হল মানুষ। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১০ কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। রোগের লক্ষণঃ সাধারণ ডেঙ্গু জ্বরঃ প্রথমে শীত শীত ভাব হয়ে হঠাৎ প্রচণ্ড জ্বর দেখা দেয়। জ্বর ১০৩-১০৫° ফারেনহাইট হয়ে থাকে। সাধারণত স্ত্রী ডেঙ্গু মশা কামড়ানোর ২-৭ দিন পর জ্বর দেখা দেয়। ডেঙ্গু জ্বরে রোগীর প্রচণ্ড মাথা ব্যথা, কপাল ব্যথা ও গলা ব্যথা হয়। রোগীর সমস্ত শরীরে ( মাংস পেশি, পিঠ, কোমড়, ঘাড়, হাড়ের জোড়ায় জোড়ায়) ব্যথা হয়। মেরুদণ্ডের ব্যথাসহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। শরীরে লালচে রঙএর র্যাশ (দানা) দেখা দিতে পারে। বমি বমি ভাব ও খাবারে অরুচি হতে পারে। হমোজেরিক ডেঙ্গুজ্বরঃ সাধারণ ডেঙ্গুজ্বরে জটিলতা থেকে হমোজেরিক ডেঙ্গুজ্বর দেখা দেয়। এতে কয়েকদিন পর রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি ও ত্বকের নিচে রক্তক্ষরণ দেখ দেয়। পায়খানার সাথে রক্ত যেতে পারে, রক্ত বমি হতে পারে, চোখে রক্ত জমাট হতে পারে। রক্তে প্লেটলেট ভীষ্ণ হ্রাস পায় এবং রক্ত জনাট বাঁধতে পারে না। সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঘটতে পারে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
লিমার জ্বরের লক্ষণগুলো বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর