উদ্দিপকের 'O [গণিত] এর গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দিপকের আলোকে 'O [গণিত] অর্থাৎ ভাইরাস একটি অতি আণুবীক্ষণিক এবং অকোষীয় অনুজীব। ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। গঠন অনুসারে ভাইরাসের দেহ দুটি প্রধান অংশের বিভক্ত। যথা: ১. গঠন অনুসারে ভাইরাসের দেহ দুটি প্রধান অংশে বিভক্ত, যথা- ১. ক্যাপসিড ও ২.নিউক্লিক অ্যাসিড ১. ক্যাপসিড: ভাইরাস কণার বাইরের প্রোটিন আবরণের নাম ক্যাপসিড। এ আবরণটি অসংখ্য প্রোটিন অণুর একক দিয়ে গঠিত। প্রতিটি অণু একককে ক্যাপসোমিয়ার বলে। কোন কোন প্রাণী ভাইরাসের ক্যাপসিড আবরণীর বাইরে একটি লিপোপ্রোটিনের স্তর (নিপোভাইরাস বলা হয়। বিদ্যমান থাকে। এরূপ ভাইরাসকে লিপোভাইরাস বলে। কোন কোন ভাইরাসে ক্যাপসিড আবরণীর বাইরে একটি কোষঝিল্লির স্তর থাকে। এরূপ ভাইরাসকে মিক্সোভাইরাস বলা হয়। পক্ষান্তরে ভাইরাসে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন আবরণ থাকে না। ক্যাপসিড স্তরে প্রোটিন অণুগুলো গোলাকৃতির ভাইরাসে বহুতলকভাবে, দন্ডাকৃতির ভাইরাস সর্পিলভাবে থাকে। ভাইরাসের মাত্রায় বহুতলকভাবে ও লেজ অংশে সর্পিলভাবে সজ্জিত থাকে। ক্যাপসিড স্তরটি অ্যান্টিজেনিক বৈশিষ্ট্যের। ২. নিউক্লিক অ্যাসিড: ভাইরাস কণার কেন্দ্রীয় অংশটি নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিডটি হয় RNA কিংবা DNA দিয়ে তৈরি। একই ভাইরাসে কখনও উভয় প্রকারের নিউক্লিক অ্যাসিড একত্রে অবস্থান করে না। সাধারণত উদ্ভিদ ভাইরাসে RNA এবং প্রাণী ভাইরাস ও ব্যাকটেরিওফায়ে DNA বিদ্যমান থাকে। ভাইরাসের এই নিউক্লিক অ্যাসিড অংশটিকে নিউক্লিঅয়েড বা ভাইরাস জিনোম বলে। অধিকাংশ ভাইরাসের DNA দ্বি-সূত্রবিশিষ্ট এবং RNA একসূত্র বিশিষ্ট হয়ে থাকে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দিপকের 'O এর গঠন বর্ণনা কর।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর