উদ্দীপকে উল্লিখিত ২য় অণুজীবটি খাদ্য ও জমির উর্বরতা নষ্ট করে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটি হচ্ছে ব্যাকটেরিয়া। রোগটি হলো ধানের ব্লাইট রোগ। যা খাদ্য ও জমির উর্বরতা নষ্ট করে। ধানের পাতা ধ্বসা বা ব্লাইট বলতে গাছের ফুল, পাতা ও কান্ডের টিস্যুর ক্ষয়প্রাপ্তি, মারা বা শুকিয়ে যাওয়াকে বোঝায়। এরোগটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে Xanthomonas oryzae. এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং কোনো স্পোর তৈরী করেনা। সাধারণত ধানের ব্লাইট রোগ হলে পাতায় ভেজা, অর্ধস্বচ্ছ, লম্বা দাগের সৃষ্টি হয়। এ দাগ ক্রমশ দৈর্ঘ্য ও প্রস্থ্যে বৃদ্ধি পেতে থাকে। দাগগুলো হলদে বা সাদা ধূসর বর্ণের হয়। অর্ধস্বচ্ছ রস আক্রান্ত স্থান থেকে প্রবাহিত হয়। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে যায় এবং মাছটি সরে যায়। অনেকসময় ধানের শীর্ষে কোনোও ফল হয়না। আক্রান্ত গাছের অধিকাংশ ধান চিটায় পরিণত হয়। ফলে খলন ৬०% ফলন কমে যায়। এর ফলে খাদ্য নষ্ট হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ এবং রোগাক্রান্ত বীজ, শস্য জমিতে পড়ে থাকার কারণে জমির উর্বরতা হ্রাস পেতে থাকে। জমি চাষের অনুপযোগী হয়ে যায়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ২য় অণুজীবটি খাদ্য ও জমির উর্বরতা নষ্ট করে। ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর