উদ্দীপকে উল্লিখিত উৎসব পালনের ক্ষেত্রে ব্যবহৃত উদ্ভিদটি যে গোত্রের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উৎসব পালনের ক্ষেত্রে ব্যবহৃত উদ্ভিদটি হলো ধান । এটি Poaceae গোত্রের অন্তর্ভুক্ত । এ গোত্রের কিছু বৈশিষ্ট্য হলো - ১। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। ২। পত্রমূল কাণ্ডযুক্ত এবং পাতা লিগিউলবিশিষ্ট। ৩। পুষ্পবিন্যাস স্পাইকলেট ৪। পরাগধানী সর্বমুখ | ৫। গর্তমুন্ড পালকের মতো । ৬। আমরাবিন্যাস মূলীয় ৭। ফল ক্যারিঅপসিস। Poaceae গোত্রের অর্থনৈতিক দিক থেকে গুরুত্ব সর্বাধিক। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে যেগুলো প্রতিনিয়ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে। । নিচে এই গোত্রের তাৎপর্য বিশ্লেষণ করা হলো- ১) ধান : বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে ভোজা তেল ও হাঁস-মুরগীর খাদ্য প্রস্তুত করা হয়। ২) বাঁশ ঃএটি গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। দৈনন্দিন কাজে বাঁশের গুরুত্ব অপরিসীম। ৩) ইক্ষু : এটি প্রক্রিয়া করে অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টের তৈরিতে করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহার করা হয়। ৪) গম: আটা, সুজি, ময়দা ইত্যাদির জন্য চাষ করা হয়। রুটি, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। গমের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ৫) ভুট্টা: ভুট্টা থেকে পপকন,কর্ণফ্লেক্স ও খইসহ বিভিন্ন প্রকার খাদ্য তৈরি হয়। হাঁস-মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ৬)যব বা বার্লি : যবের ছাতু স্বাস্থ্যসম্মত খাদ্য। হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ৭) লেমন ঘাস : লেবুর গন্ধযুক্ত ঘাস। সুগন্ধি তেল ও প্রসাধনী ব্যবহার করা হয়। চাইনজি স্যুপেও ব্যবহার করা হয়। ৮)নলখাগড়া : কাগজের মণ্ড তৈরিতে এটি ব্যবহার করা হয় । ৯) ঝাড়ুঘাস: ঝাড়ু তৈরি করা হয়। ১০) দূর্বাঘাসঃ লন তৈরি, ওষুধি উদ্ভিদ, রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে এই গোত্রের ব্যাবহার রয়েছে। তাই বলা যায় ,এই গোত্রের তাৎপর্য অপরিসীম ।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উৎসব পালনের ক্ষেত্রে ব্যবহৃত উদ্ভিদটি যে গোত্রের …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর