উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] অনুজীবটি জীবকূলের জন্য হুমকি স্বরূপ-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] অণুজীবটি হলো ভাইরাস। আমরা জানি, ভাইরাস অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক, অকোষীয়, জীবদেহের অভ্যন্তরে বংশবিস্তার করে এবং জীবদেহের বাইরে জড়বস্তুর ন্যায় আচরণ করে। ভাইরাস উদ্ভিদ এবং প্রাণীরা নানা রকম উপকার ও অপকার দুইই করে থাকে। তবে ভাইরাস উপকারের চাইতে অপকারই বেশি করে থাকে। এজন্য ভাইরাস অণুজীবটি জীবকুলের জন্য হুমকিস্বরূপ। নিচে তা বিশ্লেষণ করা হলো: গরুর বসন্ত, গরু, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর ফুট এন্ড মাউথ রোগ, কুকর ও বিড়ালের জলাতঙ্ক ইত্যাদি ভাইরাস দ্বারা হয়ে থাকে। ভাইরাস উদ্ভিদ, প্রাণী ও মানবকুলের অনেক রোগ সৃষ্টি করে থাকে। যেমন: ভাইরাস মানুষের বসন্ত রোগ, হাম পোলিও ইত্যাদি রোগ হয়ে থাকে। বহুল আলোচিত এইডস রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। বিভিন্ন প্রকারের ভাইরাসের আক্রমণের ফলে মানুষের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্যই ভাইরাসকে জীবকূলের জন্য হুমকিস্বরূপ বলা হয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'P অনুজীবটি জীবকূলের জন্য হুমকি স্বরূপ-বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর