“রোগটির কারণে লোহিত রক্ত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়”—উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রোগটি হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়া জ্বরের কারণে নির্দিষ্ট সময় পরপর জ্বর আসে। ম্যালেরিয়ার জীবন চক্রে 'সাইজন্ট' নামক বহু নিউক্লিয়াসবিশিষ্ট একটি বিশেষ দশা বিদ্যমান থাকে। এ ধরনের জীবন চক্রকে সাইজোগনি বলে। মানবদেহে সংঘটিত সাইজোগনিকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- (১) হেপাটিক সাইজোগনি বা যকৃত সাইজোগনি এবং (২) এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্ত কণিকায় সাইজোগনি। ম্যালেরিয়া জ্বরের কারণে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় নিচে তা দেয়া হলো- ১। মাইক্রো-মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো যকৃত কোষ থেকে লোহিত রক্ত কণিকায় প্রবেশ করে এবং খাদ্য গ্রহণ করে স্ফীত ও গোলাকার হয়। ২। কোষ গহ্বরটি ধীরে ধীরে বড় হয় ও নিউক্লিয়াসটি একপাশে সরে যায়, ফলে জীবাণুটি একটি আংটি আকৃতি লাভ করে। ৩। প্রায় ৮ ঘণ্টার মধ্যে পরজীবীর অন্তঃস্থ গহ্বর অদৃশ্য হয়ে যায় এবং পরজীবীটি ক্ষণপদবিশিষ্ট আকৃতি প্রাপ্ত হয়। এ সময় লোহিত রক্ত কণিকাটি আকারে স্ফীত হয় এবং এর সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। এ দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। ৪। অ্যামিবয়েড ট্রফোজয়েট দশার কোষস্থ নিউক্লিয়াস বারবার বিভাজনের মাধ্যমে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। ৫। সাইজন্ট দশার প্রতিটি নিউক্লিয়াস সাইটোপ্লাজম ও প্লাজমামেমব্রেনসহ বিভক্ত হয়ে মেরোজয়েট-এ পরিণত হয়। মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির ন্যায় দুই স্তরে সজ্জিত হয়। ৬। পরবর্তী অবস্থায় লোহিত রক্ত কণিকা ভেঙ্গে যায় এবং মেরোজয়েটগুলো প্লাজমায় বের হয়ে আসে। এ সময় রক্তে প্রচুর পরিমাণে পাইরোজেন জমা হয় এবং দেহে জ্বর আসে। এভাবেই ম্যালেরিয়া লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
“রোগটির কারণে লোহিত রক্ত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়”—উদ্দীপকের আলোকে উক…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর