উদ্দীপক P-তে নির্দেশিত রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] তে নির্দেশিত রোগটি হলো ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর প্রতিরোধের উপায় নিচে বর্ণনা করা হলো- -ডেঙ্গু মশা নিধন করাই এ জ্বর প্রতিরোধের প্রধান উপায়। - এই মশা দিনের বেলা কামড়ায়, কাজেই দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে হবে। রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারী টানিয়ে ঘুমানো, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে, যাতে মশা কামড়াতে না পারে। - এই মশা ময়লা পানিতে জন্মায় না, বাড়ির আশপাশে বিদ্যমান ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, ডাবের খোসা, ড্রাম ইত্যাদি জায়গায় বিদ্যমান সঞ্চিত পানিতে জন্মায়। তাই এসব পানির উৎস ধ্বংস করতে হবে তথা পানি জমতে দেওয়া যাবে না। - পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য নিয়মিত পতঙ্গনাশক স্প্রে করে রোগ প্রতিরোধ করা যায়। অতএব, উপরিউক্ত পদ্ধতি গ্রহণের মাধ্যমে উদ্দীপক 'P [গণিত] অর্থাৎ ডেঙ্গু জ্বরের প্রতিরোধ সম্ভব।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপক P-তে নির্দেশিত রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করো।
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর