উদ্দীপকের আলোকে কৃষিক্ষেত্রে Q এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের Q এককোষী অণুজীব হলো ব্যাকটেরিয়া। কৃষিক্ষেত্রে এটির ভূমিকা অপরিসীম । নিচে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করা হলো— ১.মাটির উর্বরতা বৃদ্ধিতে : মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। মাটির জৈব পর্দাথ সঞ্চয়ে ব্যাকটেরিয়ার অনেক ভূমিকা আছে। ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবেও কাজ করে। নানবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করে। ২.নাইট্রোজেন সংবন্ধনে : Azotobacter, Pseudomonas, Clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। Rhizobium ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। ৩.পতঙ্গনাশক হিসেবে : কিছু ব্যাকটেরিয়া, যেমন-Bacillus thuringiensis ইত্যাদি বিভিন্ন প্রকার পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ৪.নাইট্রিফিকেশন: ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে নাইট্রিফিকেশনেও সাহায্য করে ৫.ফলন বৃদ্ধিতে : কিছু বিশেষ ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন এবং গমের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। সুতরাং বলা যায়, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষিক্ষেত্রে Q এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর