উদ্দীপকের উল্লিখিত জৈব অণুর ভৌত গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত জৈব অণুটি হলো DNA। ওয়াটসন ও ক্রিক DNA অনুর ভৌতগঠন সম্পর্কে যে মডেল প্রস্তাব করেন সেটিই বর্তমানে সর্বজনীন গ্রাহ্য।তারা এই মডেলের জন্য নোবেল পুরুস্কার লাভ করেন। নিম্নে এই মডেল অনুযায়ী DNA এর ভৈত গঠন আলোচনা করা হল- ১. DNA অনু দ্বিসূত্রক, বিন্যাস প্যাঁচানো সিঁড়ির মত যাকে ডাবল হেলিক্স বলা হয়। ২. সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমূখী অর্থৎ একটি সূত্র ৫'-৩' এবং অপরটি ৩'-৫' কার্বনমূখী। ৩. সূত্র দুটি তৈরি হয়েছে সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক বিন্যাস দ্বারা। ৪. সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয়েছে একজোড়া নাইট্রোজেন বেস ক্ষারক দিয়ে। ৫. DNA অনুতে চার ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে, যথা-অ্যাডিনিন (A), গুয়ানিন (G), থায়ামিন (T) ও সাইটোসিন (C)। ৬. একটি সূত্রের অ্যাডেনিন অপরসূত্রের থায়ামিনের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা এবং এটি সূত্র গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। ৭. DNA অনুর প্রতিটি ঘূর্ননের দৈঘ্য 34 Åএবং হেলিক্স দুটির ব্যাস 20 Å। ৮. হেলিক্সের প্রতিটি ঘূর্ননে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজের সৃষ্টি হয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত জৈব অণুর ভৌত গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর