উদ্দীপকে নির্দেশিত Q রোগের জন্য দায়ী পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] নির্দেশিত রোগটি হলো ম্যালেরিয়া। এ রোগের জন্য দায়ী পরজীবীটি হলো Plasmodium vivax। ম্যালেরিয়া রোগের এ পরজীবীর জীবন চক্র সম্পন্ন করতে দুই ধরনের পোষক-মানুষ ও মশকী প্রয়োজন। নিচে দুটি পোষাকের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- মশকীর দেহে প্লাজমোডিয়ামের যৌন এবং মানুষের দেহে অযৌন দশা সম্পন্ন হয়। এখানে মশকীর দেহে প্রথমে দু'প্রকার গ্যামিটোসাইট প্রবেশ করে এবং তারা মিলিত হয়ে সৃষ্টি করে ডিপ্লয়েড জাইগোট। জাইগোটটি শেষে মিয়োসিস বিভাজনের মাধ্যমে স্পোরোজয়েট উৎপন্ন করে। উৎপন্ন স্পোরোজয়েট পুনরায় মশকীর দেহে আক্রমণ না করে বরং মশকীর দংশনের মাধ্যমে মানুষের দেহে চলে আসে। এরপর রোজয়েট প্রথমে যকৃত কোষে ও পরে লোহিত রক্তকণিকায় আক্রমণ করে এবং সেখানে অযৌন জনন ঘটায়। তবে মানুষের দেহে পরজীবীটি শুধুমাত্র অযৌন চক্রের মাধ্যমে বারবার সাইজোগনি সম্পন্ন করতে পারে। কিন্তু যৌন চক্রের জন্য অবশ্যই মশকীর প্রয়োজন। সুতরাং আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকের 'Q [গণিত] নির্দেশিত রোগ তথা ম্যালেরিয়ার জন্য দায়ী পরজীবীর (Plasmodium) জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষকের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত Q রোগের জন্য দায়ী পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের …
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর