মাটির উর্বরতা হ্রাস-বৃদ্ধিতে উদ্দীপকের B অণুজীবের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত B অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব।মানুষের দেহে যতগুলো কোষ আছে তার চেয়ে ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া দ্বারা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলেও ব্যাকটেরিয়া কৃষিক্ষেত্রে,শিল্পক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। মাটির জৈব পর্দাথ সঞ্চয়ে ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ ভূমিকা আছে। ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবেও কাজ করে। নানাবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করে। Azotobacter, Pseudomonas, Clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। Rhizobium ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। অন্যদিকে মাটির উর্বরতা হ্রাসেও ব্যাকটেরিয়া ভূমিকা রাখে। কিছু ব্যাকটেরিয়া যেমন— Bacillus denitrificans, Thiobacillus denitrificans ইত্যাদি ডি- নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় মাটিস্থ নাইট্রোজেনকে ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে এবং মাটির উর্বরতা হ্রাস পায়। ফলে শস্যের উৎপাদন কমে যায়। সুতরাং বলা যায়,মাটির উর্বরতা হ্রাস বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার গুরুত্ব অনেক।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
মাটির উর্বরতা হ্রাস-বৃদ্ধিতে উদ্দীপকের B অণুজীবের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর