চিত্র-Z এর পুষ্পবিন্যাস ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-Z হলো ধান গাছ যা Poaceae গোত্রের উদ্ভিদ। ধান গাছের পুষ্পবিন্যাস স্পাইকলেট ধরনের। নিচে স্পাইকলেট পুষ্পবিন্যাস ব্যাখ্যা করা হলো- সংক্ষিপ্ত মঞ্জরীদণ্ড এবং বিশেষ ধরনের অপুষ্পক এবং সপুষ্পক মঞ্জরীপত্রবিশিষ্ট পুষ্পবিন্যাসকে স্পাইকলেট বলে। এটি এক ধরনের রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস। একটি স্পাইকলেটে একাধিক পুষ্প থাকতে পারে। একটি এক পুষ্পক স্পাইকলেটের গোড়ায় ২টি শুকনা ঘুম থাকে যাদেরকে বলা হয় শূন্য ঘুম, কারণ এদের কক্ষে কোনো পুষ্প থাকে না, এর ওপরে আরো ২টি ঘুম থাকে যার প্রথমটিকে বলা হয় লেমা বা পুষ্প ঘুম এবং ওপরেরটিকে বলা হয় প্যালিয়া। লেমাকে ব্রাক্ট বা মঞ্জরীপত্র এবং প্যালিয়াকে ব্রাক্টিউল বা উপমঞ্জরীপত্রের সাথে তুলনা করা যায়। লেমার বিপরীতে প্যালিয়া অবস্থিত। প্যালিয়াসহ পুষ্পটি লেমার কক্ষে অবস্থিত, আর পুষ্পটি প্যালিয়ার কক্ষে অবস্থিত।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
চিত্র-Z এর পুষ্পবিন্যাস ব্যাখ্যা কর।
উদ্দীপক
চিত্র Zকুমিল্লা ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর