উদ্দীপকের ২য় ও ৩য় গঠন বিশিষ্ট উদ্ভিদ যে যে গোত্রভুক্ত তার মধ্যে কোন গোত্রটিকে তুমি অধিক অর্থনৈতিক গুরুত্ববিশিষ্ট বলে মনে কর যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২য় ও ৩য় গঠন বিশিষ্ট উদ্ভিদ হলো যথাক্রমে Malvaceae গোত্রের জবা ফুলের পুংকেশর এবং Poaceae গোত্রের ধান গাছের পুংকেশর। Poaceae এবং Malvaceae গোত্রের মধ্যে আমি Poaceae গোত্রের উদ্ভিদসমূহকে অধিক অর্থনৈতিক গুরুত্ববিশিষ্ট বলে মনে করি। নিচে তা বিশ্লেষণ করা হলো- অর্থনৈতিক দিক থেকে Poaceae গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্যের যোগান দেয়।পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্যে হিসেবে ব্যবহৃত হয়। বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে আখ। গৃহনির্মাণ সামগ্রীর যোগান দিয়ে থাকে ছন, ইকর, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতে প্রয়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদের।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের ২য় ও ৩য় গঠন বিশিষ্ট উদ্ভিদ যে যে গোত্রভুক্ত তার মধ্যে কোন…
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
পুং২পুং৩+৩ গ-১।উত্তর
উত্তর