উদ্দীপকের গ্রুপ-C এবং গ্রুপ-D বিভিন্ন মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত গ্রুপ-C এবং গ্রুপ-D দ্বারা যথাক্রমে Poaceae গোত্র এবং Malvaceae গোত্রকে বুঝানো হয়েছে। মৌলিক চাহিদা পূরণে Poaceae গোত্র এবং Malvaceae গোত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- Poaceae গোত্রের আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব: ১. খাদ্যোৎপাদন: ঘাস জাতীয় উদ্ভিদের মানুষের ভক্ষণযোগ্য বীজকে শস্য বা সেরিয়াল বলে। ধান, গম, ভুট্টা, বার্লি মানুষের প্রধান সেরিয়ল খাদ্য। ইক্ষু জাতীয় উদ্ভিদ থেকে চিনি উৎপাদিত হয় যা মানুষের শর্করার অন্যতম যোগানদাতা। মানুষ ছাড়াও ... তৃণভোজী অধিকাংশ প্রাণীর খাদ্যের প্রধান উৎস হলো Poaceae গোত্রের ঘাস উদ্ভিদ। ২. শিল্পোৎপাদন: বাঁশ, ঘাস, আখের ছোবড়া দিয়ে কাগজ উৎপাদন করা হয়। এছাড়া বাঁশ দ্বারা ফার্নিচার তৈরি হয়। ৩. গৃহনির্মাণ সামগ্রী ও জ্বালানির উৎস: বাঁশ মানুষের গৃহনির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান। আধুনিক ইমারত নির্মাণের সেন্টারিংয়ের কাজে বাঁশ ব্যবহৃত হয়। বিভিন্ন প্রজাতির ঘাস ও বাঁশ গ্রামীণ জ্বালানির অন্যতম উৎস। ৪. সৌখিন বাগান তৈরিতে: সৌন্দর্য বৃদ্ধিতে বাগানের লনে বিভিন্ন প্রজাতির ঘাসকে সৌখিন উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। Malvaceae গোত্রের আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব : মানবসভ্যতা বিকাশের সাথে Malvaceae গোত্রের গুরুত্ব বেড়েছে। এদের অনেক প্রজাতিকে মানুষের ব্যবহারের জন্য আবাদ করা হয়। ১.তুলা: কাপড় উৎপাদনের প্রধান কাঁচামাল তুলা (Cotton) এ গোত্রের Gossypium এর বিভিন্ন প্রজাতি হতে আসে। ২.আঁশ : কেনাফ ও মেস্তাপাট হতে আঁশ পাওয়া যায় যেগুলো পাটের মতো ব্যবহার করা হয়। ৩. সবজি: কচি ঢেঁড়শকে সবজি হিসেবে ব্যবহার করা হয়। ৪. ওষুধ: জবা, বন ওকরাসহ এই গোত্রের অনেক উদ্ভিদের ভেষজ গুণ আছে। ৫. শোভা বর্ধনকারী: জবা, স্থলপদ্ম, পেতারী প্রভৃতি উদ্ভিদকে বাগানে শোভাবর্ধনের জন্য লাগানো হয়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের গ্রুপ-C এবং গ্রুপ-D বিভিন্ন মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
এর ব্যাখ্যা নিম্নরূপ-
মঞ্জুরীপত্র (লেমা) ও উপমঞ্জরীপত্র (প্যালিয়া) উপস্থিত। ফুলটি এক প্রতিসম ও উভলিঙ্গ। উপবৃতি, বৃতি ও দল অনুপস্থিত। পুষ্পপুট ২টি মুক্ত, পুংকেশর ৬টি, মুক্ত, দুই আবর্তে সজ্জিত। গর্ভপত্র ১টি, মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ত।উত্তর

উত্তর