উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির স্ত্রীরেণুপত্রের সচিত্র গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas। Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। নিচে Cycas উদ্ভিদের মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্রের সচিত্র গঠন বর্ণনা করা হলো- যে রেণুপত্রে স্ত্রীরেণু বা মেগাস্পোর সৃষ্টি হয় তাকে মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র বলে। স্ত্রী Cycas উদ্ভিদের মাথায় স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল সৃস্টি হয়। Cycas এর মেগাস্পোরোফিলগুলো কখনো স্ট্রোবিলাস গঠন করে না। এগুলো সর্পিলাকারে সজ্জিত হয়ে একটি শিথিল মুকুট গঠন করে। এরা দেখতে লম্বাটে এবং ১৫ ২০ সে. মি. পর্যন্ত লম্বা হয়। প্রতিটি স্পোরোফিলের উর্ধাংশ চওড়া, চ্যাপ্টা পাতার মতো এবং নিম্নাংশ সরু ও সিলিন্ড্রিক্যাল। স্পোরোফিল বা রেণুপত্রের নিচের অংশে, কিনারায় ২ - ৪ জোড়া বৃহৎ, লাল বর্ণের ডিম্বক থাকে। প্রতিটি স্পোরোফিল বাদামি বর্ণের ঘন লোমে আবৃত থাকে। উপরের অংশে পিনিউল (ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক) থাকে। ডিম্বকগুলো বৃহৎ ও ঊর্ধ্বমুখী। দুই কিনারায় ডিম্বকসহ প্রতিটি স্ত্রীরেণুপত্রকে ফণা তোলা সাপের মাথার মতো দেখায়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির স্ত্রীরেণুপত্রের সচিত্র গঠন বর্ণনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর